Tuesday, March 10, 2026
HomeScrollপুরনো বিজ্ঞপ্তি প্রকাশ! অপপ্রচার চালাচ্ছে বিজেপি, কড়া আক্রমণ অভিষেকের
Abhishek Banerjee

পুরনো বিজ্ঞপ্তি প্রকাশ! অপপ্রচার চালাচ্ছে বিজেপি, কড়া আক্রমণ অভিষেকের

বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমন শানালেন অভিষেক

ওয়েব ডেস্ক: রাজ্য সরকারের বিএলও- ইআরও-দের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ এনেছে জাতীয় নির্বাচন কমিশন। যা ঘিরে এই মুহুর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। এই নিয়ে এবার বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমন শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এসআইআর-এর লাগামছাড়া কাজের চাপে অসন্তুষ্ট বিএলওরা। এই পরিস্থিতিতে কমিশনের অভিযোগ, বিএলওদের বর্ধিত ভাতা আটকে রেখেছে রাজ্য সরকার। ভাতা বৃদ্ধির পুরনো সেই বিজ্ঞপ্তি নতুন করে প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় শনিবার নির্বাচন কমিশন ও বিজেপিকে তুলোধোনা অভিষেকের। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লিখেছেন, এই বিজ্ঞপ্তি ৪ মাস পুরনো। সেই নির্দেশিকা ঘুরিয়ে আবার ভুয়ো প্রচার চালাচ্ছে বিজেপি। এটি আসলে তাদের অপপ্রচার। পাশাপাশি কড়া সুরে জানালেন, ‘মিথ্যা উত্তেজনা সৃষ্টি ও নির্বাচন কমিশনকে মহিমান্বিত করার চেষ্টা চলছে।’

আরও পড়ুন: পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, বিজ্ঞপ্তি প্রকাশ করে আর কী জানাল কমিশন?

অভিষেক তাঁর পোস্টে লিখেছেন, ইডি (ED), সিবিআই (CBI), আয়কর দফতর, কেন্দ্রীয় বাহিনী, এমনকি বিচারব্যবস্থার একাংশ- সবকিছু ব্যবহার করেও বিজেপি বুঝে গিয়েছে যে, বাংলায় তারা আবারও পরাজিত হবে। ২০২১-এর চেয়েও বড় ব্যবধানে রাজ্যে ক্ষমতায় ফিরবে তৃণমূল-এই ধারণা তাদের মনে ভয় ধরিয়েছে।

দেখুন খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast