HomeScrollরাজ্য পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা

রাজ্য পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা

প্রশ্নপত্র বিলির সময় পুলিশের হানা, গ্রেফতার ৭

বুদবুদ: টাকার বিনিময়ে রাজ্য পুলিশে (state Police) চাকরি (Job) দেওয়ার নাম করে ভুয়ো নিয়োগ প্রক্রিয়া (Fake recruitment process) চলছিল বুদবুদের (budbud) দেবশালা গ্রাম পঞ্চায়েতের কলমডাঙ্গা গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থেকে পুলিশের একটি দল হানা দিয়ে ৭ জনকে গ্রেফতার করে। রবিবার সাত সকালে তাদের বর্ধমান নিয়ে যাওয়া হয়। পাশাপাশি দুটি ছোট গাড়ি ও পঞ্চায়েতের একটি জলের ট্যাংক আটক করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়া হয় কয়েকশো বেকার যুবকের কাছে। শনিবার সেই পরীক্ষার প্রশ্নপত্র বিলি করা হচ্ছিল কলমডাঙ্গা গ্রামের জঙ্গলে। খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। চাকরিপ্রার্থীরা পুলিশকে দেখে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে গ্রেফতার করে যারা এই প্রশ্নপত্র বিলি করার কাজ করছিল। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনায় এই সাত জড়িত না আর কেউ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-  ডিসেম্বরেই শুরু হচ্ছে জনস্বাস্থ্য কর্মসূচি ‘সেবাশ্রয় ২.০’!

বিজেপির দাবি অবিলম্বে পুলিশের পরীক্ষা বাতিল করা হোক। গোটা রাজ্যজুড়ে দুর্নীতিতে ভরে গিয়েছে। দেবশালার ঘটনা তার একটি নমুনা। শাসকদলের মদতে এই ঘটনা ঘটেছে বলে বিজেপির দাবি। যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তবে এই ঘটনায় খুব চাঞ্চল্য তৈরি হয়েছে।

দেখুন আরও খবর-

[youtube-feed feed=1]
Read More

Latest News