Wednesday, March 11, 2026
HomeScrollবেপরোয়া গতিতে পথচারীদের পিষে ফুটপাথে গাড়ি!

বেপরোয়া গতিতে পথচারীদের পিষে ফুটপাথে গাড়ি!

সরস্বতী পুজোর সকালে উল্টোডাঙায় ভয়াবহ দুর্ঘটনা

কলকাতা: সরস্বতী পুজোর দিনে উল্টোডাঙায় (Ultadanga Accident) দুর্ঘটনা। বেপরোয়া গতিতে একের পর এক মোটরসাইকেল আরোহী এবং পথচারীকে পিষে দিল গাড়ি৷ শুক্রবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে উল্টোডাঙার হাডকো মোড়ের কাছে৷ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৫ জন৷ আহতদের একজনের অবস্থা গুরুতর। তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আটক করা হয়েছে ওই গাড়ির চালককেও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ কাঁকুড়গাছির দিক থেকে বেপরোয়া গতিতে উল্ডোডাঙার দিকে আসছিল গাড়িটা। ব্যক্তিগত মালিকানাধীন ওয়াগন গাড়ি৷কাঁকুরগাছি মোড় পেরনোর পরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একজন পথচারী এবং তার পর একটি স্কুটি এবং মোটরসাইকেলে ধাক্কা মারে গাড়িটি৷ এস পর ফুটপাথে উঠে পড়ে গাড়িটি৷ গাড়িটি একটি অস্থায়ী দোকানেও ধাক্কা দেয় বলে সূত্রের খবর। ঘটনায় ৫ জন আহত হন। তাঁদের মধ্যে পথচারীর অবস্থা আশঙ্কাজনক। ওই ব্যক্তিকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ওই গাড়িটিকে। আটক করা হয়েছে গাড়ির চালককেও। পুলিশ জানাচ্ছে, সমস্ত দিক খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু, ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast