Tuesday, March 31, 2026
HomeScrollবারবার বয়ান বদল, পানাগড় কাণ্ডে গ্রেফতার সুতন্দ্রার ড্রাইভার

বারবার বয়ান বদল, পানাগড় কাণ্ডে গ্রেফতার সুতন্দ্রার ড্রাইভার

কলকাতা: পানাগড় কাণ্ডে (Panagargh Case) গ্রেফতার হয়েছিলেন সাদা গাড়ির মালিক ও দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা বাবলু যাদব। এবার গ্রেফতার হল সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক। মৃত তরুণীর গাড়ি চালক রাজদেও শর্মা বারবার বয়ান বদল করেছে বলে অভিযোগ।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ড্রাইভার ও সুতন্দ্রার তিন সহকর্মীর গোপন জবানবন্দি নিয়ে পুলিশ নিশ্চিত, সেদিন দুই গাড়ির মধ্যে রেষারেষির ঘটনা ঘটে। তার ফলে দুই গাড়ির সংঘর্ষ ঘটে। পুলিশ সূত্রে খবর, গাড়ি চালক রাজদেও শর্মার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: যাদবপুরে অশান্তি, উপাচার্যকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ চিকিৎসকের

উল্লেখ্য, ঘটনার পর একাধিকবার বয়ান বদল করেছে সুতন্দ্রার ড্রাইভার। পশ্চিম বর্ধমানের পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। ঘটনার দিন রাতে বিহারের গয়ায় যাচ্ছিলেন তিনি। প্রথমে সুতন্দ্রার গাড়ির চালক ও সহযাত্রীরা অভিযোগ তোলে, মাঝরাতে পানাগড় দিয়ে যাওয়ার সময় সাদা গাড়িতে থাকা কয়েকজন মত্ত তরুণ তাঁদের গাড়িকে ধাওয়া করেছিল। তাঁদের উদ্দেশে নানারকম খারাপ ইঙ্গিত ও কথাও বলেন তাঁরা। সাদা গাড়ির ধাক্কাতেই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় সুতন্দ্রার গাড়ি।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot