Monday, March 16, 2026
HomeScrollপ্রেমের প্রস্তাব না মানায় ছাত্রীকে কুপিয়ে খুন
Student Murdered Taherpur

প্রেমের প্রস্তাব না মানায় ছাত্রীকে কুপিয়ে খুন

খুন, অপহরণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী যুবক

নদিয়া: দশম শ্রেণীর স্কুল ছাত্রীকে (Student Murdered Taherpur) বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। গভীর রাতে বাগানের পরিতক্ত গোশালা থেকে ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাটি তাহেরপুর (Taherpur) থানার বীরনগর শ্যামনগর এলাকার ঘটনা। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সূত্রের খবর, বারবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করছিল কিশোরী। কিন্তু অভিযুক্ত প্রেমের সম্পর্ক গড়তে মরিয়া। ছাত্রীকে অপহরণ করে কুপিয়ে খুন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন, দাবি নিহত ছাত্রীর পরিবারের। খুন, অপহরণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী যুবক।

তাহেরপুর থানার বীরনগর ইছাপুর এলাকার বাসিন্দা ওই কিশোরী। একই এলাকায় বাস অভিযুক্ত তরুণের। পরিবারে অভিযোগ, তাঁদের মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ। পরিবার সূত্রে খবর সন্ধ্যা সাতটার সময় বাড়ি থেকে মামার বাড়ি যাওয়ার সময় তাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত ওই যুবক। সেই সময় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। বাড়ির একটু দূর থেকেই তাকে মুখ চাপা দিয়ে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করে। পরবর্তীতে ওই যুবককে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে। পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তরুণের হাতে অনেক জায়গায় কাটা দাগ দেখে সন্দেহ স্থানীয়দের। এরপর এলাকার মানুষের সন্দেহ হওয়ায় তাহেরপুর থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত যুবক প্রণজিৎ মন্ডল ওরফে শুভকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়।

আরও পড়ুন:বাগনান যুব সংঘের ৫০ বছরে পদার্পণ, এবারের ভাবনা কী?

এরপর ওই নাবালিকা ছাত্রীর খোঁজ শুরু করে পরিবার ও এলাকার মানুষ। রাত আনুমানিক ১২টার দিকে বাগানের মধ্যে একটি পরিতক্ত গরুর গোশালা থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত রক্তাক্ত নাবালিকা দশম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ। পরিবারের আরও অভিযোগ এই প্রনজিৎ মন্ডল মাঝেমধ্যেই উত্তপ্ত করত ওই দশম শ্রেণীর ছাত্রীকে। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে পরিবার। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে প্রতিবেশীদের মধ্যেও। কান্নায় ভেঙে পড়েছে দশম শ্রেণীর ছাত্রীর পরিবার। ঘটনাস্থলে মোতায়ন রয়েছে তাহেরপুর থানার পুলিশ।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88