Tuesday, February 3, 2026
HomeBig newsআইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত! ইডির আর্জিতে পিছোল তারিখ
Supreme Court

আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত! ইডির আর্জিতে পিছোল তারিখ

পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী

কলকাতা: আইপ্যাক সংক্রান্ত (I-PAC Case) ইডির দায়ের করা মামলার শুনানি আপাতত পিছিয়ে গেল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে মামলাটি ওঠার কথা ছিল।  এদিন শুনানির শুরুতেই ইডির আইনজীবী সময় চেয়ে আবেদন জানান। সেই আর্জি মেনে নিয়ে বেঞ্চ মামলার শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আদালত নতুন শুনানির দিনও ধার্য করে দিয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী মঙ্গলবার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, আইপ্যাক (I-PAC) সংক্রান্ত আর্থিক লেনদেন ও তদন্ত প্রসঙ্গে ইডির পদক্ষেপকে ঘিরে এই মামলা দায়ের হয়েছিল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন স্তরে আইনি টানাপোড়েন তৈরি হয়েছে। পরবর্তী শুনানিতে মামলার গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে বিস্তারিত শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কয়লা–বালি পাচার কাণ্ডে ভোরবেলা ঝটিকা অভিযানে ইডি!

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

Read More

Latest News