Wednesday, March 11, 2026
HomeScrollআজ থেকে পার্পল লাইনে বাড়ল মেট্রোর সংখ্যা
Kolkata Metro

আজ থেকে পার্পল লাইনে বাড়ল মেট্রোর সংখ্যা

যাত্রী চাপ বাড়ার কারণে এই সুবিধা চালু করা হয়েছে

কলকাতা: শহরতলির যাত্রীদের জন্য বড় ঘোষণা করল মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। আজ, ১ ডিসেম্বর থেকে পার্পল লাইনে (Purple line) আরও বাড়ানো হল মেট্রোর সংখ্যা। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন এখন ৮০টির বদলে ৮৪টি মেট্রো চলবে। আগে যেখানে চলত ৪০টি আপ ও ৪০টি ডাউন, সেখানে এখন চালানো হচ্ছে ৪২টি আপ ও ৪২টি ডাউন ট্রেন। যাত্রী চাপ বাড়ার কারণে এই সুবিধা চালু করা হয়েছে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে বদলানো হয়েছে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিও। জোকা থেকে মাঝেরহাটগামী প্রথম মেট্রো এখন ছাড়ছে সকাল ৬.৪০-এ, আগে সময় ছিল ৬.৫০। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৭.০৩-এ, যা পূর্বে ছিল ৭.১৪। এর ফলে সকালের অফিস-যাত্রীদের সময় সাশ্রয় হবে।

আরও পড়ুন: আজ থেকে বাড়ল মদের দাম

শেষ মেট্রোর সময়ও বাড়ানো হয়েছে। জোকা থেকে মাঝেরহাটের দিকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.০৫-এ (আগে ছিল ৮.৩৬), এবং মাঝেরহাট থেকে জোকা শেষ ট্রেন পাওয়া যাবে রাত ৯.২৬-এ (আগে ছিল ৮.৫৭)। এতে রাতের যাত্রীরা বড় স্বস্তি পাবেন।

এই নতুন সময়সূচি সবচেয়ে বেশি সুবিধা দেবে শিয়ালদহ–বজবজ শাখার যাত্রীদের। মাঝেরহাট থেকে ট্রেন বদলে অন্যত্র যাওয়া এখন আরও সহজ হবে। যাত্রীদের ভিড় এবং চাহিদা বাড়ায় মেট্রোর সংখ্যা বৃদ্ধি যে খুবই দরকার ছিল, তা মেনে নিচ্ছেন সাধারণ যাত্রীরাও।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast