Sunday, March 15, 2026
HomeScrollসিপিএমের পার্টি অফিসে তালা, ভিতরে আটকে সুজন

সিপিএমের পার্টি অফিসে তালা, ভিতরে আটকে সুজন

বারুইপুর: সিপিএমের জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ভিতরে তখন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বৈঠক করছেন। সেই সময় পার্টি অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে টিএমসিপি। পার্টি অফিসের ভিতরে ঢুকে সিপিএম কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে হামলার প্রতিবাদে বারুইপুর (Baruipur) জেলা সিপিএম পার্টি অফিসে (Party Office CPM Baruipur) তালা লাগিয়ে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের।

আরও পড়ুন:যাদবপুর কাণ্ড, এসএফআইয়ের বিক্ষোভে ধুন্ধুমার বর্ধমান

যাদবপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার বাম ছাত্র সংগঠনের তরফে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মঘট ডাকা হয়েছে। যাদবপুরে আঁচ রাজধানী থেকে জেলায় জেলায়। সোমবার দিল্লিতে বঙ্গভবনের সামনে শুরু হল এসএফআই, এআইডিএসওর বিক্ষোভ।বাম নেত্রী ঐশী ঘোষ রয়েছেন বিক্ষোভস্থলে। শিলিগুড়িতে তৃণমূল ছাত্রপরিষদের সঙ্গে বাম ছাত্র সংগঠনের রীতিমতো বচসা বেধে যায়। পাঁশকুড়ায় তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠল বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বনমালি কলেজে। ঘটনায় আহত হয়েছেন ৬জন। সোমবার বারুইপুর কলেজের টিএমসিপি-র সদস্যরা বারুইপুরে সিপিএমের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। আচমকা সিপিএমের পার্টি অফিসের ভিতরে ঢুকে যান। সুজন চক্রবর্তী সহ সিপিএমের অন্য নেতারা বৈঠক করছিল। অভিযোগ পার্টি অফিসে ভিতরে তৃণমূলের ছাত্র পরিষদ স্লোগান দিতে থাকেন। সিপিএম কর্মীদের সঙ্গে বচসাও বাধে তাঁদের। এরপর পার্টি অফিসের গেটেও তালাও লাগিয়ে দেন। ভিতরে তখনও সুজনরা ছিলেন। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাদের উদ্ধার করেন।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot