আজ দিনটি বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জন্য মিশ্র সম্ভাবনাময়। আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী সাতটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন হবে।
মেষ রাশি: আজকের দিনটি আপনার জন্য চমৎকার কাটতে চলেছে। তবে আবেগের তীব্রতা কিছুটা বাড়তে পারে।
বৃষ রাশি: দিনটি শুভ। বিশেষ করে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা প্রয়োজন ।
মিথুন রাশি: যারা নতুন কিছু করার কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টিবেশ ইতিবাচক হতে পারে ।
কর্কট রাশি: আপনার জন্যও দিনটি ভালো কাটবে। তবে কোনো অসতর্কতার কারণে বড় সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকি থাকে, তাই সাবধান থাকুন ।
কন্যা রাশি: আজকের দিনটি পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা জরুরি। কী করণীয় আর কী বর্জনীয় সেদিকে নজর দিন ।
ধনু রাশি: আপনার সার্বিক অবস্থার উন্নতি হবে এবং মানসিক স্বস্তি ফিরবে। শুভ রং হিসেবে হলুদ বা হালকা লাল পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে ।
আরও পড়ুন- গজলক্ষ্মী রাজযোগ, ভাগ্যবান কোন রাশির জাতক?
কুম্ভ রাশি: ভাগ্য আজ আপনার সহায় হতে পারে। আটকে থাকা কাজে গতি আসবে এবং আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে।
বাকি রাশিগুলির জীবনে মিশ্র প্রভাব পড়বে।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







