Monday, June 15, 2026
HomeScrollগজলক্ষ্মী রাজযোগ, ভাগ্যবান কোন রাশির জাতক?
Gajalakshmi Rajyoga

গজলক্ষ্মী রাজযোগ, ভাগ্যবান কোন রাশির জাতক?

এই যোগের প্রভাবে আর্থিক উন্নতি, কর্মজীবনে সাফল্য

ওয়েবডেস্ক-  অনেক সময় অনেক কষ্ট, পরিশ্রম করার পরেও  মনমতো পরিশ্রমের ফল মেলে না। ফলে হতাশা গ্রাস করে। জ্যোতিষশাস্ত্র বলছে, গ্রহ-নক্ষত্রের প্রভাব একজন ব্যক্তির সুখ-দুঃখের উপর নির্ভর করে।  জ্যোতিষশাস্ত্র অনুসারে, গজলক্ষ্মী যোগ (বা গজলক্ষ্মী রাজযোগ) একটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী সৌভাগ্যযোগ। মূলত দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রের মিলনে বা শুভ অবস্থানে এই যোগ গঠিত হয়।  এই যোগ দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রদান করে। ছয় রাশির জন্য এই যোগ ভাব প্রদান করবে। এই যোগের প্রভাবে আর্থিক উন্নতি, কর্মজীবনে সাফল্য, ও সম্মানিত হবে।  যখন শুভ গ্রহ বৃহস্পতি এবং শুক্র একই রাশিতে মিলিত হয় বা একে অপরের সঙ্গে নির্দিষ্ট কোণে অবস্থান করে, তখন এই রাজযোগ তৈরি হয়। ২০২৬ সালের ১৪ মে থেকে এই যোগ গঠিত হবে এবং জুন মাসের শুরু পর্যন্ত এর প্রভাব থাকবে।

মিথুন রাশি- মিথুন রাশির দ্বিতীয় ঘরে গজলক্ষ্মী যোগ গঠিত হবে। শুভ প্রভাব পড়বে এই রাশির জীবনে।  জীবনে ধন সম্পত্তি, প্রাচুর্য্যের ভরে উঠবে। শুক্র ও বৃহস্পতির সংযোগ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য আকস্মিক ধনলাভ ও আয়ের সুযোগ আসবে। আপনার কথাবার্তায় ব্যক্তিত্ব ফুটে উঠবে। আপনি সকলের মনে প্রভাব ফেলতে পারবেন। কর্মক্ষত্রের সুনাম বৃদ্ধি পাবে।

আরও পড়ুন-  মালব্য যোগে খুলছে ৪ রাশির ভাগ্য!

কর্কট রাশি – এই রাশির অধিপতি চন্দ্র হওয়ায় আপনি মানসিক শান্তি ও পারিবারিক সুখ লাভ করবেন। নতুন বিনিয়োগের জন্য এটি একটি চমৎকার সময়। স্বাস্থ্যের উন্নতি। কর্মক্ষেত্রে উন্নতি। দাম্পত্য জীবনে সুখ ও সাচ্ছন্দ্য আসবে। চাকরিতে পদোন্নতি এবং আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার যোগ রয়েছে। বিশেষ করে শিক্ষা ও প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পেতে পারেন।

 তুলা রাশি- জ্যোতিষশাস্ত্র অনুসারে, তুলা রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে উন্নতির স্পষ্ট ইঙ্গিত রয়েছে। চাকরিতে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির প্রবল সম্ভাবনা আছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নতুন কোনো বড় চুক্তি পেতে পারেন বা ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করতে পারেন।  এই যোগের প্রভাবে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং আয়ের নতুন উৎসও খুলে যেতে পারে। সমাজে আপনার প্রতিপত্তি ও মান-সম্মান বৃদ্ধি পাবে। মানুষের ওপর আপনার প্রভাব বিস্তার করার ক্ষমতা বাড়বে।

বৃশ্চিক রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৬ সালের ১৪ মে থেকে ১ জুন পর্যন্ত কর্কট রাশিতে বৃহস্পতি ও শুক্রের মিলনে গঠিত গজকেশরী যোগের প্রভাবে বৃশ্চিক রাশির জাতকরা সাফল্য ও সৌভাগ্য লাভ করবেন। এই সময়ে অর্থ লাভ ও সম্পদ বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলো এই সময়ে সম্পন্ন হতে পারে। গোপন ষড়যন্ত্র বা নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার শক্তিশালী সময় এটি।

মকর রাশি-  ২০২৬ সালের মে মাসে কর্কট রাশিতে গঠিত গজকেশরী যোগের প্রভাবে মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে পদোন্নতি বা বড় কোনও দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনারঅর্থনৈতিক অবস্থা সুদৃঢ় হবেএবং সঞ্চয়ের যোগ তৈরি হবে। যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি নতুন বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণের জন্য ভালো।

মীন রাশি- মীন রাশিতে গজকেশরী যোগ তৈরি হলে জাতকের আয়ের নতুন উৎস খুলে যায়। বিশেষ করে শিক্ষা, কেরিয়ার ও বিনিয়োগের ক্ষেত্রে চমৎকার সাফল্যের সম্ভাবনা থাকে। যারা নতুন কোনও কাজ শুরু করতে চান বা চাকরিতে পদোন্নতির অপেক্ষায় আছেন, তাদের জন্য এটি সুবর্ণ সময় হতে পারে। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক এবং চন্দ্র মনের কারক। মীন রাশিতে এই যোগের ফলে জাতকের সামাজিক প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধি পায়। এর প্রভাবে আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO