Saturday, June 13, 2026
HomeScrollদ্বিতীয় দফায় হট-সিট ভবানীপুর, নজরকাড়া হেভিওয়েট প্রার্থীরা
West Bengal Assembly Election

দ্বিতীয় দফায় হট-সিট ভবানীপুর, নজরকাড়া হেভিওয়েট প্রার্থীরা

মমতা বনাম শুভেন্দু লড়াই, নজরে থাকবেন ৬৬ জন প্রার্থী

কলকাতা: আর মাত্র কয়েক ঘন্টা, সূর্যের আলো ফুটলে রাজ্যে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ। কাল লড়াইয়ের ময়দানে নামবেন পোড়খাওয়া রাজনীতিবিদরা (High Profile Candidates List)। লড়াইয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। অন্য দিকে, ভোটে জিতে মন্ত্রিত্ব সামলানোর অভিজ্ঞতাও রয়েছে অনেকের। কেউ কেউ আবার কয়েক বারের বিধায়ক, কেউ আবার নবাগত। কারও নামের পাশে অনায়াসেই বসানো যায় ‘অপরাজিত’ শব্দ। আবার কেউ কেউ আগে নির্বাচনে হেরেও লড়াইয়ে রয়েছেন। তরুণ প্রজন্মের রাজনীতিকও রয়েছেন দ্বিতীয় দফার ভোটযুদ্ধে। দ্বিতীয় দফার ভোটে নজরে থাকবেন ৬৬ জন প্রার্থী।

প্রথম দফার তুলনায় আসন সংখ্যা কম হলেও দ্বিতীয় দফায় নজরকাড়া প্রার্থীদের সংখ্যা অনেকটাই বেশি। বুধবার দ্বিতীয় দফায় ভোট হবে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। দ্বিতীয় দফায় হট-সিট ভবানীপুর। এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার লড়াই। ২০২১ সালে নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারী মুখোমুখী। জনতার রায় এবার কোন দিকে যায় সেটাই দেখার। শুধু ভবানীপুর নয়, কলকাতার বাকি ১০ আসনের দিকেও নজর থাকবে বুধবার। কলকাতা বন্দরে এ বারও তৃণমূলের প্রার্থী ফিরহাদ হাকিম। মমতার মন্ত্রিসভার ‘স্থায়ী’ সদস্য তিনি। অপ্রতিরোধ্য ফিরহাদের বিপক্ষে বিজেপির ‘বাজি’ রাকেশ সিংহ।

রয়েছে রাসবিহারী বিধাসভা কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকেই টিকিট দিয়েছে। তাঁর বিপক্ষে বিজেপির হয়ে লড়ছেন স্বপন দাশগুপ্ত। বালিগঞ্জ আসনে এ বার প্রার্থী বদল করেছে তৃণমূল। বালিগঞ্জ কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। তিনিও বিদায়ী মন্ত্রী। ওই বালিগঞ্জ কেন্দ্রে সিপিএমের প্রার্থী আরফিন বেগম (শিল্পী)। বাম রাজনীতিতে নতুন মুখ। চৌরঙ্গী বিধানসভায় লড়াই তৃণমূলের নয়না বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সন্তোষ পাঠকের মধ্যে। নয়না এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক। এন্টালি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের দিকেও নজর থাকবে দ্বিতীয় দফায়। পাশাপাশি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল প্রার্থীদের দিকেও নজর থাকবে। বেলেঘাটায় লড়ছেন কুণাল ঘোষ, জোড়াসাঁকোয় বিজয় উপাধ্যায়, শ্যামপুকুরে শশী পাঁজা এবং মানিকতলায় শ্রেয়া পাণ্ডে। তাঁদের মধ্যে শশী বিদায়ী মন্ত্রী। মানিকতলায় শ্রেয়ার লড়াই বিজেপির তাপস রায়ের সঙ্গে। কাশীপুর বেলগাছিয়ায় ভাগ্যপরীক্ষা হবে তৃণমূলের প্রার্থী অতীন ঘোষের। তিনি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র।

আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমের এডিএমকে সরাল কমিশন

হাওড়়ায় এবার নজর বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের দিকে। উলুবেড়িয়ায় তৃণমূলের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়া কেন্দ্রের তিন প্রতিদ্বন্দ্বীই হাইপ্রোফাইল। সিপিএম-এর মীনাক্ষী মুখোপাধ্য়ায়, তৃণমূলের শীর্ষাণ্য বন্দ্যোপাধ্য়ায় আর বিজেপির দীপাঞ্জন চক্রবর্তী। অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর এ বার বিধানসভা ভোটে আসন বদল হয়েছে। তাঁকে করিমপুর থেকে প্রার্থী করেছে তৃণমূল। পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়ছেন রুকবানুর রহমান। বাগদাও নজরকাড়া কেন্দ্র। এই কেন্দ্রে লড়াই ঠাকুরবাড়ির দুই সদস্যের মধ্যে। তৃণমূলের মধুপর্ণা ঠাকুর বনাম বিজেপির সোমা ঠাকুর। মধুপর্ণা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা। তিনি ওই কেন্দ্রের বিদায়ী বিধায়কও। আর সোমা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী।

শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বাজি প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। সিঙ্গুরে এবার প্রার্থী বেচারাম মান্নার দিকে। তিনি বিদায়ী কৃষিমন্ত্রী। মন্তেশ্বর আর চন্দননগরে লড়ছেন দুই বিদায়ী মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আর ইন্দ্রনীল সেন। ব্যারাকপুরে হেভিওয়েট প্রার্থী তৃণমূলের রাজ চক্রবর্তী। দমদমে লড়াই তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য ও সিপিএম-এর দীস্পিতা ধরের মধ্যে। পানিহাটিতে এবার লড়াই আরজি করের নির্যাতিতার মা-এর সঙ্গে সিপিএম-এর কলতান দাশগুপ্ত। কামারহাটিতে নজরে রয়েছে মদন মিত্র। হিঙ্গলগঞ্জে এবার প্রার্থী বিজেপির রেখা পাত্র। বরানগরে সায়ন্তিকা ও সজল ঘোষের জমজমাট লড়াই। বিধাননগরে সুজিত বসু,রাজারহাট গোপালপুরে তৃণমূলের অদিতি মুন্সি ও বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি। মধ্যমগ্রামে সব্যসাচী দত্তর ভাগ্যপরীক্ষা। বারুইপুরে বিমান বন্দ্যোপাধ্যায়, সোনারপুর দক্ষিণে তৃণমূলের অরুন্ধতী মৈত্র বনাম রূপা গঙ্গোপাধ্য়ায়ের লড়াই। ভাঙড়ে এবার আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী বিরুদ্ধে লড়াই তৃণমূলের শওকত মোল্লার। কসবায় নজরকাড়া প্রার্থী তৃণমূলের জাভেদ খান। যাদবপুরে হাইপ্রোফাইল প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। টালিগঞ্জে লড়াই অরূপ বিশ্বাসের সঙ্গে বিজেপির পাপিয়া অধিকারীর। বেহালা পশ্চিমে এবার প্রার্থী তৃণমূল কংগ্রেসের রত্না চট্টোপাধ্যায়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d