Sunday, February 15, 2026
HomeScrollপ্রেমদিবসে উপহার ‘হেলিকপ্টার’! জেলবন্দি সুকেশ চিঠিতে কী লিখলেন জ্যাকলিনকে?
Bollywood

প্রেমদিবসে উপহার ‘হেলিকপ্টার’! জেলবন্দি সুকেশ চিঠিতে কী লিখলেন জ্যাকলিনকে?

বড়দিনে আঙুরের বাগান উপহার দেওয়ার দাবি করে চিঠি লিখেছিলেন সুকেশ

ওয়েব ডেস্ক: আইনের চোখে তিনি প্রতারক। দুর্নীতি মামলায় জেলে বন্দি থাকার পর থেকেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jackqueline Fernandez) তাঁর থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রেখেছেন। তবু সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandra Sekhar) যেন সুযোগ পেলেই প্রেম নিবেদনে ব্যস্ত—তা-ও আবার নিত্যনতুন চমকপ্রদ উপহারের দাবির সঙ্গে।

এর আগে বড়দিনে আঙুরের বাগান উপহার দেওয়ার দাবি করে চিঠি লিখেছিলেন সুকেশ। এবার প্রেমদিবসে তাঁর দাবি, জ্যাকলিনের জন্য পাঠিয়েছেন একটি বিলাসবহুল হেলিকপ্টার। সঙ্গে দীর্ঘ হাতে লেখা চিঠি, যেখানে অভিনেত্রীকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে নিজের প্রেমের ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন: ভ্যালেন্টাইন উইকএন্ডেও ধাক্কা! ২য় দিনে ম্লান শাহিদের ‘ও রোমিও’

চিঠিতে সুকেশ লেখেন, জ্যাকলিন থেকে দূরে জেলের ঠান্ডা দেওয়ালে বসে নিজেকে তিনি মরুভূমিতে একা মানুষের মতো অনুভব করেন। তাঁর দাবি, “তোমার প্রতিটি হৃদস্পন্দন আমার জন্য… দূরত্ব আমাদের প্রেম নষ্ট করতে পারবে না।” একই সঙ্গে জ্যাকলিনকে তাঁর জন্য আইনি জটিলতায় পড়তে হওয়ায় দুঃখপ্রকাশও করেছেন তিনি। তবে সুকেশের বক্তব্য, সব ঝড় শিগগিরই থেমে যাবে এবং অভিনেত্রীর জীবনে শান্তি ফিরবে।

চিঠিতে আরও দাবি করা হয়েছে, পাঠানো হেলিকপ্টারটি একটি এয়ারবাস মডেল, যাতে জ্যাকলিনের নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে। অন্দরসজ্জাও নাকি অভিনেত্রীর পছন্দমতো করানো হয়েছে। মুম্বইয়ের ট্রাফিক এড়িয়ে সহজে যাতায়াতের সুবিধার জন্যই এই উপহার বলে দাবি তাঁর। এমনকি তিনি জানান, এটি তাঁর “কষ্ট করে অর্জিত অর্থে” কেনা।

প্রসঙ্গত, দুর্নীতি মামলায় সুকেশের নাম জড়ানোর পর থেকেই জ্যাকলিন প্রকাশ্যে তাঁর সঙ্গে কোনওরকম সম্পর্ক অস্বীকার করেছেন এবং আইনি প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ প্রমাণের লড়াই চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, জেলে বসেই বারবার চিঠির মাধ্যমে জ্যাকলিনকে নিয়ে আবেগঘন বার্তা দিচ্ছেন সুকেশ হেলিকপ্টার উপহারের দাবি কতটা বাস্তব, তা নিয়ে প্রশ্ন উঠছেই। তবে প্রেমদিবসে এই ‘চমক’ ঘিরে বলিউড মহলে ফের চর্চা তুঙ্গে।

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS