Wednesday, July 1, 2026
HomeScrollপ্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রদেশ কংগ্রেসে তুলকালাম কাণ্ড, চরম কোন্দলে কী অবস্থা
Congress Bidhan Bhavan

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রদেশ কংগ্রেসে তুলকালাম কাণ্ড, চরম কোন্দলে কী অবস্থা

প্রার্থী না পসন্দ, রণক্ষেত্র বিধান ভবন

কলকাতা: প্রার্থী না পসন্দ, রণক্ষেত্র বিধান ভবন (Bengal Congress Bidhan Bhavan)। প্রার্থী তালিকা ঘিরে শুরু হওয়া বিক্ষোভকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে৷ বুধবারের দুপুরে রীতিমতো তুলকালাম কাণ্ড বাঁধল বিধান ভবনে। প্রার্থী পছন্দ না হওয়ায় বিধান ভবনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। রণক্ষেত্রের চেহারা নিল কংগ্রেসের সদর দফতর। দলের কর্মীরই রক্ত ঝরল সদর দফতরের সামনে।বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি অধীর চৌধুরীর(Adhir Ranjan Chowdhury) সমর্থনেও আওয়াজ উঠল৷ রাজ্যের একাধিক কেন্দ্রে এ দিন প্রার্থী বদলের দাবি তুলেছেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা৷

বালিগঞ্জ আসনে, প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর ছেলে রোহন মিত্রকে (Rohan Mitra) প্রার্থী করেছে কংগ্রেস। কিন্তু প্রার্থী পছন্দ না হওয়ায় দলের সদর দফতরে বিক্ষোভ দেখাতে আসেন দলীয় কর্মীরা। বালিগঞ্জ ছাড়াও দাসপুর, আমতার মতো বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদলের দাবি তুলেও এ দিন কংগ্রেস অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই কেন্দ্রে বিক্ষুব্ধ কর্মীরা৷ তাঁদের অভিযোগ, টাকার বিনিময়ে বহিরাগত এবং অযোগ্যদের টিকিট দেওয়া হয়েছে৷ এ দিন সকাল থেকেই কলকাতার এন্টালি এলাকায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে ভিড় করতে শুরু করেন বিভিন্ন কেন্দ্রের বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী, সমর্থকরা৷ সেখানেই শুরু হয় হাতাহাতি। ঝামেলা গড়ায় মারপিট পর্যন্ত। মাথা ফেটে যায় এক কর্মীর।

আরও পড়ুন:‘সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে’, নানুরের সভা থেকে বিজেপিকে তোপ মমতার

অভিযোগ, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার (Bengal Pradesh Congress Committee Subhankar Sarkar) টাকা নিয়ে প্রার্থীপদ বিক্রি করেছেন। প্রার্থীপদ বাতিল করে ফের নতুন প্রার্থী দেওয়ার দাবি তোলেন বিক্ষুব্ধরা। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এক পক্ষ অপর পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। চেয়ার টেবিল ভাঙচুর ও ছোড়াছোড়ি শুরু হয়। ঘটনায় একাধিক কর্মী ও সমর্থক মাথায় গুরুতর আঘাত পান বলে অভিযোগ।

বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা দীর্ঘদিনের কংগ্রেস কর্মী। বাংলার কংগ্রেস নেতৃত্ব যে প্রার্থী তালিকা তৈরি করেছে তা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (AICC) ও রাহুল গান্ধীর নীতি-আদর্শের পরিপন্থী। এক মহিলা কর্মী জানান, তাঁর উপরও হামলা করা হয়েছে। বিকেলের দিকে ফের বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মুর্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা৷ অধীর চৌধুরী জিন্দাবাদ বলেও স্লোগান দিতে থাকেন তাঁরা৷ পাল্টা বিধানভবনের ভিতর থেকে একদল কর্মী বেরিয়ে এসে বিক্ষুব্ধদের মারধর করে বলে অভিযোগ৷ এক কর্মীর মাথায় গুরুতর চোট পান। রক্তাক্ত অবস্থাতেই তিনি প্রতিবাদ করতে থাকেন। এরপর বিক্ষোভকারীরা কংগ্রেসের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন। এক প্রতিবাদী বলেন, ‘আমরা নিজের পকেটের টাকা খরচ করে দল করি। এখানে নিজেদের বক্তব্য জানাতে এসেছিলাম। কিন্তু আমাদের কথা শোনার কেউ নেই। আমরা চাই রোহন মিত্রর নাম বাতিল করা হোক। শান্তিপূর্ণ প্রতিবাদ জানালেও আমাদের উপর হামলা করা হয়।’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO