Monday, May 18, 2026
HomeScroll‘সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে’, নানুরের সভা থেকে বিজেপিকে তোপ মমতার
Mamata Banerjee

‘সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে’, নানুরের সভা থেকে বিজেপিকে তোপ মমতার

লড়াই করতে হলে সামনাসামনি করো, লুকিয়ে লুকিয়ে কেন? বিজেপিকে হুঁশিয়ারি মমতার

নানুর: এসআইআর নিয়ে সুপ্রিম-নির্দেশে খুশি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।বুধবার নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Birbhum Election Campaign)৷ নানুরের সভা থেকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার নির্দেশ নিয়ে নিজের মতপ্রকাশ করলেন মমতা। তিনি বলেন, ‘‘আজ আমি খুশি। সুপ্রিম কোর্ট ভাল রায় দিয়েছে। পদ্ম ফুলের বস্তা দিয়ে ফর্ম ৬ জমা করে বাইরে নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। বুধবার নানুরের পাপুড়িতে তৃণমূলের নির্বাচনী জনসভা থেকে নির্বাচন কমিশনকে নিশানা করে মমতা বলেন, ‘বেছে বেছে নাম বাদ দিচ্ছে, উকুন বাছার মতো।’ তৃণমূল নেত্রীর দাবি, ‘পদ্মফুলের বস্তায় ভরে ভরে ৬ নম্বর ফর্ম জমা দিচ্ছিল। বাইরের ভোটারদের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলেছে, হবে না।’ ডায়মন্ড হারবারে কর্মরত এক এইআরও-র বিষপান করে মৃত্যুর ঘটনায় কমিশনকে নিশানা করে মমতা বলেন, ‘এখনও পর্যন্ত ২২৫ জনের মৃত্যু হয়েছে। আর কত মৃত্যু হবে?’

এদিনও বক্তব্য রাখতে গিয়ে SIR প্রসঙ্গ তোলেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম। আমি যত দূর জেনেছি ২২ লক্ষের নাম আমরা এখনও পর্যন্ত তুলতে পেরেছি। ১৮ লক্ষ বাদ আছে, তাঁদের প্রত্যেককে আপিল করতে হবে। ট্রাইবুনালে যেতে হবে। খরচ আমরা দেব।’ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার নির্দেশ নিয়েও নিজের মতপ্রকাশ করেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ফর্ম ৬ পূরণ করে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এমনকী বিজেপি নেতারা বস্তা ভর্তি ফর্ম ৬ জমা দিচ্ছে বলেও অভিযোগ। এই বিষয়ে কমিশনকে সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ডায়মন্ড হারবারের সাংসদ। এই বিষয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতা বলেন, ‘আজ আমি খুশি। সুপ্রিম কোর্ট ভাল রায় দিয়েছে।পদ্মফুলের বস্তায় ভরে ভরে ৬ নম্বর ফর্ম জমা দিচ্ছিল। বাইরের ভোটারদের নাম ঢোকাচ্ছিল।। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না।

SIR-এর গোটা পর্বে সাধারণ মানুষের পাশে তৃণমূল কর্মীরা বিশেষত বিএলএ-১ এবং বিএলএ-২ কর্মীরা ছিলেন বলে দাবি করেন মমতা। এ দিনের সভা থেকে মমতা বলেন, ‘যখন সব মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন, তখন আমাদের বিএলএ-১ এবং বিএলএ-২ কর্মীরা সাহায্য করেছেন। কালকেও ডায়মন্ড হারবারে একজন ERO মারা গিয়েছেন। কতজন BLO মারা গিয়েছেন। SIR-এর জন্য ২২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।’ এসআইআরের পরে এনআরসি করা হবে বলে অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, ‘বেছে বেছে মেয়েদের নাম বাদ দিয়েছে। যাদের বিয়ের পর পদবি বদল হয়েছে, ঠিকানা বদল হয়েছে তাদের নাম বাদ দিয়েছে। অমিত শাহ বলছেন এর পরে ঘেঁটি ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। এনআরসি করবে।’

আরও পড়ুন: ‘তৃণমূল চোর নয়, বিজেপি সব লুট করেছে’ নানুর থেকে বিস্ফোরক মমতা

নানুরের সভা থেকে মমতা বলেন, ‘‘গতকালও গ্যাসের দাম বাড়িয়েছে। এর পর ভোট হয়ে গেলে গ্যাসও পাবেন না, উনুনে রান্না করতে হবে। বিনা পয়সায় রেশন দিচ্ছে তৃণমূল সরকার, আর প্রচার করতে বিজেপি। এদের লজ্জা করে না?’ ১০০ দিনের প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে আবার কেন্দ্রকে আক্রমণ মমতার। তিনি বলেন, ওরা আমাদের ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। গান্ধীজির নামও মুছে দিয়েছে প্রকল্প থেকে। ওরা যে দিন বর্জন করেছে, আমরা সে দিনই গ্রহণ করেছি। মহাত্মাশ্রী শুরু করেছি রাজ্যে। তিনি আরও বলেন,বলছে বাংলা নাকি রক্তাক্ত। বাংলার মতো শান্ত, সম্প্রীতি, শক্তি কোথাও নেই।

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, লড়াই করতে হলে সামনাসামনি করো, লুকিয়ে লুকিয়ে করছ কেন? তৃণমূলকে বলছে চোর! এখানে অনেক বিজেপি নেতা রয়েছেন, বিজেপির দল থেকেই তাঁদের বিরুদ্ধে তদন্তের দাবি করা হয়েছে। তার কাগজপত্র তো আমার কাছেও আছে। তৃণমূল চোর নয়। বিজেপি সব লুট করেছে।মমতা বলেন, বিহারে ভোটের আগে চুপি চুপি অ্যাকাউন্টে আট হাজার টাকা ঢোকাল। এখানেও শুনছি গরিব মানুষদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে। খবরদার দেবেন না। যা আছে সেটাও নিয়ে নেবে। টাকা ঢোকানোর নাম করে কেটে নেবে। বিজেপি-কে একেবারে বেলাইন করে দিন। বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী? অনুপ্রেবেশ কোথাও হয়ে থাকলে তার দায় নরেন্দ্র মোদী, অমিত শাহের। বিপদে পড়লে পাশের দেশ আশ্রয় দেয়। আপনারা কত জনকে ঢুকিয়েছেন, আমরা জানি। আমি এ নিয়ে চিঠিও দিয়েছি।এদিনের সভামঞ্চ থেকে মমতা সিপিএম বিজেপিকে একযোগে আক্রমণ করে বলেন, ‘আগে যেটা সিপিএম করতো, এখন বিজেপি করে। বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে। যেন উকুন বাদ দিচ্ছে।’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot