Sunday, March 15, 2026
HomeScroll‘ভোটে হিংসা বরদাস্ত নয়’, ভোট নিয়ে কড়া কমিশন!
Election Commission

‘ভোটে হিংসা বরদাস্ত নয়’, ভোট নিয়ে কড়া কমিশন!

ভোট লুঠ ঠেকাতে একগুচ্ছ ব্যবস্থা নিল কমিশন

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই কড়া বার্তা দিল নির্বাচন কমিশন (Election Commission)। রবিবার বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচনে কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। ভোটপ্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশও দিয়েছেন তিনি।

জ্ঞানেশ কুমার বলেন, নির্বাচনের সময় সব ভোটকর্মী ও পুলিশকর্মীদের সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। কোথাও হিংসা বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটলে কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি সতর্ক করেছেন।

আরও পড়ুন: বাংলা বাদে বাকি চার রাজ্যে কত দফায়, কবে নির্বাচন?

বিশেষ করে পশ্চিমবঙ্গে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে মুখ্য নির্বাচন কমিশনার জানান, সেই সময় যেসব থানার ওসি এবং তাঁদের ঊর্ধ্বতন আধিকারিকরা দায়িত্বে ছিলেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রয়োজন হলে তাঁদের অন্যত্র সরিয়ে দেওয়া বা বিশেষ নজরদারির আওতায় আনার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, ভোট লুঠ বা বুথ দখল রুখতেও একাধিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কমিশন। সংবেদনশীল ও স্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, কঠোর নজরদারি এবং পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রবিবারই নির্বাচন কমিশন অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। কমিশনের সূচি অনুযায়ী, পশ্চিমবঙ্গে এবার দু’দফায় ভোট হবে ২৩ ও ২৯ এপ্রিল। প্রথম দফায় উত্তরবঙ্গ-সহ কয়েকটি জেলায় ভোটগ্রহণ হবে, আর দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের বাকি আসনগুলিতে ভোট হবে।

সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটগণনা হবে আগামী ৪ মে। নির্বাচন কমিশনের দাবি, কঠোর নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এবারের নির্বাচনকে সম্পূর্ণ শান্তিপূর্ণ করার দিকেই জোর দেওয়া হচ্ছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88