Monday, March 16, 2026
HomeScrollভাতারের ভুমশোরে মহিলার মৃত্যু, এসআইআর আতঙ্ক ঘিরে চাঞ্চল্য
Purba Bardhaman

ভাতারের ভুমশোরে মহিলার মৃত্যু, এসআইআর আতঙ্ক ঘিরে চাঞ্চল্য

মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতার (Bhatar) ব্লকের ভুমশোর গ্রামে এক মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মুস্তরা খাতুন কাজি (৪০)। শনিবার সকালে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ (District news)।

পরিবারের দাবি, গত শুক্রবার তিনি এসআইআর ফর্ম জমা দিয়েছিলেন। তাঁর নাম ২০০২ সালের তালিকায় থাকলেও বিভিন্ন সুবিধা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে তিনি প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন বলে পরিবারের অভিযোগ। ঘটনার পর মানসিক অশান্তি থেকেই এমন পরিণতি হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন স্থানীয়রা।

আরও পড়ুন: নামখানায় স্কুলে শিক্ষক নেই, ক্লাস নিচ্ছেন মিড-ডে মিলের রাঁধুনি

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা বাড়িতে একাই থাকতেন এবং সম্প্রতি সরকারি নথি সংক্রান্ত দুশ্চিন্তায় ভুগছিলেন। মৃতার দিদির দাবি, “আমরা বারবার বুঝিয়েছিলাম চিন্তার কিছু নেই। তবুও দুশ্চিন্তা থেকে বেরোতে পারছিল না।”

এদিকে ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী দাবি করেছেন, “এসআইআর ঘিরে রাজ্যে পরপর মৃত্যু ঘটছে। সরকার পরিস্থিতির গুরুত্বর বুঝে দ্রুত ব্যবস্থা নিক।” পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হবে।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88