Wednesday, August 19, 2026
HomeScrollবাবা হতে চলেছেন রণদীপ হুডা! জানালেন খুশির খবর
Randeep Hooda

বাবা হতে চলেছেন রণদীপ হুডা! জানালেন খুশির খবর

তেমনই এক ছবি নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা!

ওয়েব ডেস্ক : বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)। দু’বছর আগে লিন লৈশরামের (Lin Laishram) সঙ্গে সাতপাকে ঘুরেছিলেন তিনি। আর দ্বিতীয় বিবাহ বার্ষিকীতেই সুখবর দিলেন তাঁরা। এই খুশির খবর তাঁরা সমাজমাধ্যমে নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছে।

এই বিশেষ দিনে বিশেষ ভাবে উদযাপন করছেন তাঁরা। সময় কাটাচ্ছেন একান্তে। তেমনই এক ছবি নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। ছবিতে দেখা গিয়েছে, এক জঙ্গলের ভতরে বসে রয়েছেন রণদীপ ও লিন। সামনে জ্বলছে আগুন। দেখে লাগছে, সেই আগুনের সামনে একে অপরের হাতে হাত রেখে যেন তাঁরা নতুন জীবন শুরু করার শপথ নিচ্ছেন।

আরও খবর : কন্যার নাম কী রাখলেন কিয়ারা- সিদ্ধার্থ? 

এই ছবি সমাজমাধ্যমে দিয়ে রণদীপ (Randeep Hooda) ক্যাপশনে লিখেছেন, ‘দুই বছরের ভালোবাসা, রোমাঞ্চের পর এবার তৃতীয় ‘জংলি’ আসতে চলেছে আমাদের জীবনে’। এই খুশির খবর পেয়েই কমেন্ট বক্সে অভিনেতা ও তাঁর স্ত্রীকে আগাম শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুগামীরা।

চলতি বছর দীপাবলির সময় গুঞ্জন ছড়িয়েছিল যে, লিন অন্তঃসত্ত্বা। তবে সেই সময় এই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন দম্পত্তি। সেই সময় প্রকাশ্যে তাঁদেরকে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। উল্লেখ্য, রণদীপ ও লিন নাসিরুদ্দিন শাহের নাট্যদল ‘মটলি’তে একসঙ্গে অভিনয় করতেন। প্রথমে বন্ধুত্ব ও পরে তা রুপান্তরিত হয়েছিল প্রেমে। এর পরেই ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তার দু’বছর পর খুশির খবর শোনালেন তারকা দম্পত্তি।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor