Wednesday, August 19, 2026
HomeScrollবাদ ঋষভ, রুতুরাজ! প্রথম ODI ম্যাচে কেমন দল গড়বেন গুরু-গম্ভীর?
India Probable XI Against SA

বাদ ঋষভ, রুতুরাজ! প্রথম ODI ম্যাচে কেমন দল গড়বেন গুরু-গম্ভীর?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

ওয়েব ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত (India Vs South Africa)। সেই লজ্জা ঢাকতে ওডিআই সিরিজ (ODI Series) জিততেই হবে কেএল রাহুলকে (KL Rahul)। মরিয়াভাবে সেই চেষ্টাই করে যাচ্ছে টিম ইন্ডিয়া। গত তিন দিন ধরে রাঁচিতে (Ranchi) কড়া শিডিউলে অনুশীলন করছেন রোহিত, বিরাট, যশস্বী, তিলকদের। হাত ঘুরিয়ে সবটা ঝালিয়ে নিচ্ছেন অর্শদীপ, হর্ষিরারাও। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে কেমন দল গড়বেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

ওডিআই দলে এমন অনেকেই রয়েছেন, যারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছেন এবং ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বারবার। সেই কারণে ৫০ ওভারের ফরম্যাটে ব্যাটিং লাইনআপ সাজানো যে কোচ এবং অধিনায়কের কাছে সহজ হবে না, তা স্পষ্টভাবে বলাই যায়। কারণ টেস্ট সিরিজ হেরে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের উপর চাপ বেড়েছে এবং ভারতীয় দলের ব্যাটারদের রান না পাওয়া তাঁর টেনশনকে আরও কয়েকগুন বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপে খেলবেন রোহিত, বিরাট? বড় মন্তব্য ভারতীয় কোচের

তবে প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজের তিনটি ম্যাচে যে বিরাট এবং রোহিতকে খেলানো হবে, তা মোটামুটি নিশ্চিত। ওপেনিংয়ে রোহিতের সঙ্গে যশস্বীকে দেখার সম্ভাবনাই বেশি। রুতুরাজকে স্কোয়াডে রাখা হলেও রাঁচির ম্যাচে তাঁকে প্রথম একাদশে (India Probable XI) হয়তো রাখবে না দল। এছাড়াও তিলককে দলে নিশ্চিতভাবে রাখা হবে। কিন্তু রাহুল অধিনায়ক হওয়ায় ঋষভকে মাঠের বাইরে বসতে হতে পারে।

অলরাউন্ডার হিসেবে রাঁচির প্রথম ওডিআই ম্যাচে জাদেজার সঙ্গে খেলানো হতে পারে ওয়াশিংটন এবং নীতীশকে। প্রধান স্পিনার হিসেবে কুলদীপের জায়গা মোটামুটি পাকা। এদিকে পেস বিভাগে অর্শদীপের সঙ্গে গম্ভীরের প্রিয় হর্ষিতের খেলার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে প্রসিদ্ধ কৃষ্ণকে প্রথম ম্যাচটা সাজঘরে বসেই দেখতে হতে পারে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor