Tuesday, March 24, 2026
HomeScrollশুভমনের পর দল থেকে বাদ পড়তে পারেন সূর্যকুমারও!
Suryakumar Yadav

শুভমনের পর দল থেকে বাদ পড়তে পারেন সূর্যকুমারও!

সূর্যকুমারও খুব শীঘ্রই দলের জায়গা হারাতে পারেন!

ওয়েব ডেস্ক : শনিবার প্রকাশিত হয়েছে টি২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতীয় দল। আর এই ১৫ জনের দলে জায়গা পাননি ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। দল ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে নির্বাচক অজিত আগারকর বলেছেন, “শুভমনকে বাদ দেওয়া হয়েছে কম্বিনেশনের কারণে। দলে ১৫ জনকে জায়গা দিতে হলে, কাউকে না কাউকে বাদ দিতেই হয়। দুর্ভাগ্যবশত এবার সেটা হলেন গিল”। তবে ওয়াকিবহাল মনে করছে টি-টোয়েন্টি প্রত্যাশিত পারফরম্যান্স দিতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে এবার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ক্ষেত্রেও পরবর্তীতে এমন হতে পারে?

চলতি বছরের এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি দলে ফেরানো হয় গিলকে। সঞ্জু স্যামসনের (Sanju Samson) পরিবর্তে তাঁকে ওপেনিংয়ে নামানো হয়। কিন্তু প্রত্যাবর্তনের পর ১৫ ইনিংসে মাত্র ২৯১ রান করেন গিল। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩৭-এর কিছু বেশি। যা আধুনিক টি-টোয়েন্টির মানদণ্ডে যথেষ্ট প্রভাবশালী নয় বলেই মনে করছে বিভিন্ন মহল।

আরও খবর : অনূর্ধ্ব-১৯ ইমার্জিং এশিয়া কাপে লজ্জার হার ভারতের!

তবে গিল একা নন। দলের আরও এক তারকা ব্যাটার, ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবও এই ফরম্যাটে ভুগছেন ফর্মহীনতায়। চলতি বছরে ১৯ ইনিংসে সূর্যের সংগ্রহ মাত্র ২১৮ রান। স্ট্রাইক রেট নেমে এসেছে ১২৩.২-এ। যা আন্তর্জাতিক কেরিয়ারের মধ্যে তাঁর সবচেয়ে খারাপ পরিসংখ্যান। সংবাদসংস্থা পিটিআই সূত্রে, সূর্যকুমারও খুব শীঘ্রই দলের জায়গা হারাতে পারেন, যদি দ্রুত ফর্মে না ফেরেন।

রিপোর্টে বলা হয়েছে, দলের অধিনায়ক হওয়ার সুবাদে দীর্ঘদিন খারাপ ফর্মের পরও সূর্যকুমার দলে জায়গা ধরে রেখেছেন। আর পরবর্তী ম্যাচগুলিতে সূর্য যদি রান না পান, তাহলে ড্রেসিংরুমে তাঁর প্রভাব কমবে। শেষ পর্যন্ত দলে জায়গাও হারাতে পারেন। গৌতম গম্ভীরের কাছে ‘জয়ই একমাত্র লক্ষ্য’। আজ গিল বাদ পড়েছেন, কাল সূর্যকুমারও হতে পারেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot