HomeScrollঅবসরের পর প্রতি মাসে কত পেনশন পাবেন রাহানে? জানলে অবাক হবেন
Ajinkya Rahane BCCI Pension

অবসরের পর প্রতি মাসে কত পেনশন পাবেন রাহানে? জানলে অবাক হবেন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন শ্রেণিতে জায়গা পেলেন অজিঙ্ক রাহানে। প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের পেনশন পাবেন ভারতের প্রাক্তন তারকা ব্যাটার।

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ৩০ জুলাই অবসরের কথা ঘো,ণা করেছেন তিনি। তবে আপনি কি জানানে, এর পর বোর্ডের কাছ থেকে তিনি কত টাকা পেনশন পাবেন? জানা যাচ্ছে, বিসিসিআই (BCCI)-র পেনশন প্রকল্পের আওতায় প্রতি মাসে ৭০ হাজার টাকা করে পেনশন পাবেন রাহানে। ২০২২ সালে বিসিসিআই অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের পেনশন কাঠামোয় সংশোধন আনে। ৮৫টি টেস্ট ম্যাচ খেলার সুবাদে রাহানে সর্বোচ্চ পেনশন শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

এর আগে এই শ্রেণির প্রাক্তন ক্রিকেটাররা মাসে ৫০ হাজার টাকা পেনশন (Pension) পেতেন। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই সভাপতি থাকাকালীন সেই অঙ্ক বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হয়। তখন সৌরভ জানিয়েছিলেন, দেশের হয়ে খেলেছেন এমন ক্রিকেটারদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা বোর্ডের দায়িত্ব।

আরও খবর : শটপুটে ইতিহাস ভারতের, সোনা সোমন রানার

ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের ম্যাচ এবং ২০টি টি-২০ আন্তর্জাতিক খেলেছেন রাহানে। ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক বর্ডার-গাভাসকর ট্রফি জয়ে অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্ব আজও ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

তবে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে যদি অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) বোর্ডের অধীনে কোচ, নির্বাচক বা অন্য কোনও বেতনভুক প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন, তাহলে সেই সময়ের জন্য তাঁর পেনশন সাময়িকভাবে বন্ধ থাকবে। দায়িত্ব শেষ হলে আবার পেনশন চালু হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News