Saturday, August 8, 2026
HomeScrollশটপুটে ইতিহাস ভারতের, সোনা সোমন রানার
Commonwealth Games

শটপুটে ইতিহাস ভারতের, সোনা সোমন রানার

রুপো জিতে জোড়া সাফল্য শুভম জুয়ালের

ওয়েব ডেস্ক : কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) প্যারা অ্যাথলেটিক্সে ইতিহাস গড়ল ভারত। পুরুষদের শটপুট এফ৫৭ বিভাগে সোনা জিতলেন সোমন রানা (Soman Rana)। আর রুপো এল শুভম জুয়ালের (Shubham Juyal) হাত ধরে। একই ইভেন্টে প্রথমবার সোনা ও রুপো জিতে নজির গড়ল ভারত।

১০ জন প্রতিযোগীর ফাইনালে শুরু থেকেই লড়াইয়ে ছিলেন দুই ভারতীয়। শুভম জুয়াল (Shubham Juyal) প্রথম থ্রোতেই ১৩.০৮ মিটার ছুড়ে শীর্ষে উঠে যান। শেষ প্রচেষ্টায় ১৩.২৮ মিটার নিক্ষেপ করে নিজের সেরাটাও করেন তিনি।

আরও খবর : প্রীতি, জ্যাসমিনের জোড়া সোনায় উজ্জ্বল ভারত, ট্রিপল জাম্পেও এল জোড়া পদক

তবে দ্বিতীয় প্রচেষ্টাতেই ১৩.৪০ মিটার ছুড়ে জুয়ালকে পিছনে ফেলে দেন সোমন রানা (Soman Rana)। সেই দূরত্ব আর কেউ টপকাতে না পারায় সোনার পদক নিশ্চিত করেন তিনি। ক্যামেরুনের সেড্রিক ইদ্রিস লেকেজো আজামদজি ১২.৫৭ মিটার ছুড়ে ব্রোঞ্জ জেতেন।

এই সাফল্যের সঙ্গে কমনওয়েলথ গেমসে পুরুষদের শটপুট এফ৫৭ বিভাগে ভারতের প্রথম সোনা এবং একই ইভেন্টে প্রথমবার সোনা-রুপো জয়ের ইতিহাস তৈরি হল। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদকসংখ্যাও পৌঁছে গেল ৩০-এ।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor