Homeখেলালন্ডন ডার্বিতে চেলসিকে হারাল আর্সেনাল, ড্র ম্যান ইউয়ের
English Premier League

লন্ডন ডার্বিতে চেলসিকে হারাল আর্সেনাল, ড্র ম্যান ইউয়ের

দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যে গানারদের এগিয়ে দেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। এই গোলের পিছনেও রয়েছে হ্যাভার্টজের অবদান।

ওয়েব ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) নতুন মরসুম (২২০২৬-২৭) সবে শুরু হয়েছে। মাত্র তৃতীয় সপ্তাহেই ছিল লন্ডন ডার্বি (London Derby)। রবিবার এমিরেটস স্টেডিয়ামে চেলসির বিরুদ্ধে সেই ডার্বিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতল আর্সেনাল। গতবারের চ্যাম্পিয়ন আর্সেনাল এবারের শুরুটা করেছে চ্যাম্পিয়নের মতোই, তিন ম্যাচে তিনটেতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। গোলপার্থক্যে এগিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি।

ম্যাচের মাত্র ২ মিনিটে গোল করে চমকে দেয় চেলসি। অ্যাস্টন ভিলা থেকে আসা মর্গ্যান রজার্স এগিয়ে দেন জাবি আলোনসোর দলকে। মিনিট দশেকের মধ্যেই সমতা ফিরিয়েছিল মিকেল আর্তেতার দল, কিন্তু রিকার্ডো কালাফিওরির সেই গোল বাতিল করে দেন ভিডিও অ্যাসিন্ট্যান্ট রেফারি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৫ মিনিটে প্রায় একক দক্ষতায় সমতা ফেরান কাই হ্যাভার্টজ।

আরও পড়ুন: বৈভবের হইচইয়ের মাঝেই ঈশানের সেঞ্চুরি, টেস্ট দলে কামব্যাকের জন্য গম্ভীর-আগরকরদের উপর চাপ বাড়ালেন কিষান

দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যে গানারদের এগিয়ে দেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। এই গোলের পিছনেও রয়েছে হ্যাভার্টজের অবদান। তাঁর বুদ্ধি করে ছেড়ে দেওয়া বল ধরেই গোলার মতো শটে গোল করেন ওডেগার্ড। এর পরে দুই পক্ষই আক্রমণ করে যায় কিন্তু ম্যাচ আর্সেনালের পক্ষে ২-১ অবস্থাতেই শেষ হয়।

রবিবারের প্রথম ম্যাচে এভার্টনের বিরুদ্ধে ২-২ ড্র করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দু’ বার এগিয়ে গিয়েছিল মাইকেল ক্যারিকের দল, দু’ বারই সমতা ফিরিয়ে দিল এভার্টন। প্রথমার্ধ গোলশূন্য ছিল, কিন্তু যথেষ্ট উপভোগ্য খেলা হয়েছে। দ্বিতীয়ার্ধে ফসল এল। মাত্র এক মিনিটে একক দক্ষতায় দুর্দান্ত গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন ব্রায়ান এমবুমো। ৮৩ মিনিটে সমতা ফেরান টাইরিক জর্জ। ৮৮ মিনিটে ম্যান ইউকে ফের এগিয়ে দেন বেঞ্জামিন শেশকো। ইউনাইটেডের কোচ ক্যারিক ভেবেছিলেন তিন পয়েন্ট নিয়েই বাড়ি ফিরবেন। কিন্তু সংযুক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে দুরন্ত গোল করেন মেটল্যান্ড-নাইলস। একটা হার একটা জয় এবং একটা ড্র করে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১১ নম্বর স্থানে ম্যান ইউ।

[youtube-feed feed=1]
Read More

Latest News