Tuesday, March 31, 2026
HomeScroll২৫ কোটির গ্রিন কি শুধু ব্যাটিংই করবেন? KKR বিতর্কে বিরাট মন্তব্য অজি...
Kolkata Knight Riders

২৫ কোটির গ্রিন কি শুধু ব্যাটিংই করবেন? KKR বিতর্কে বিরাট মন্তব্য অজি কোচের

KKR-কে ধোঁকা দিয়েছেন ক্যামেরন গ্রিন? কী বলল ক্রিকেট অস্ট্রেলিয়া? দেখুন বিরাট আপডেট

কলকাতা: চলতি আইপিএল মরশুমে (IPL 2026) বিতর্ক যেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পিছুই ছাড়ছে না। চোট সমস্যা থেকে কূটনৈতিক টানাপোড়েন- নানা কারণে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দলে নিলেও এখনও তাঁদের মাঠে নামাতে পারেনি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এই তালিকায় যেমন রয়েছেন মুস্তাফিজুর রহমান, হর্ষিত রানা, তেমনই আবার আছেন মাথিশা পাথিরানা। আর এবার বিতর্ক বাড়ল নাইটদের এই মরশুমের সবচেয়ে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিনকে (Cameron Green) ঘিরে। এই অজি অলরাউন্ডারের বোলিং করা নিয়ে যে নতুন বিতর্কের জন্ম হয়েছে, তাতে এবার নতুন মাত্রা যোগ করলেন অজি দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (Andrew McDonald)।

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের মন্তব্যের পর এবার সরাসরি গ্রিনের পাশে দাঁড়িয়ে তাঁর বোলিং না করার সিদ্ধান্তকে সমর্থন করলেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ। ম্যাকডোনাল্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, গ্রিনকে আইপিএল ও জাতীয় দলের মধ্যে ভারসাম্য রেখে চলতে হবে। তাঁর কথায়, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি যেমন গ্রিনের কাছে বড় পারফরম্যান্স আশা করে, তেমনই অস্ট্রেলিয়া দলও তাঁর উপর নির্ভরশীল। ফলে এই দুই দায়িত্ব সামলাতে গেলে শরীর ও ফিটনেসের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।

আরও পড়ুন: আগুন বোলিং করেও জুটেছে কেবল উপেক্ষা! অভিমানে অবসর নিচ্ছেন মহম্মদ শামি? দেখুন বড় খবর

উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে রেকর্ড ২৫ কোটি ২০ লক্ষ টাকায় গ্রিনকে দলে নেয় কেকেআর, যা তাঁকে আইপিএল ইতিহাসের অন্যতম দামি বিদেশি ক্রিকেটার করে তুলেছে। ম্যাকডোনাল্ডের মতে, এই দাম তাঁর যোগ্যতারই প্রতিফলন। তিনি বলেন, গ্রিনের মতো অলরাউন্ডারের কাছ থেকে ব্যাট হাতে গড়ে ৪৫ এবং বল হাতে গড়ে ৩০-এর নিচে পারফরম্যান্স প্রত্যাশা করা হয়, যা খুব কম ক্রিকেটারই ধারাবাহিকভাবে করতে পারেন। তবে সাম্প্রতিক ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২২০ রান করেও হারের সময় গ্রিনকে বল হাতে দেখা যায়নি। এই নিয়ে ম্যাচের পর প্রশ্ন উঠলে রাহানে সরাসরি ইঙ্গিত করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে, জানিয়ে দেন এই সিদ্ধান্ত তাঁর নয়।

এর জবাবে আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, গ্রিনের পিঠে সামান্য সমস্যা রয়েছে এবং সতর্কতামূলক কারণে তাঁকে সাময়িকভাবে বোলিং থেকে বিরত রাখা হয়েছে। বোর্ডের দাবি, কেকেআরকে আগেই এই বিষয়টি জানানো হয়েছিল এবং গ্রিন দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আগামী ১০-১২ দিনের মধ্যেই তিনি আবার বল করা শুরু করতে পারেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot