ওয়েব ডেস্ক : ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬ (T20 World Cup 2026)। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার কারণে ভারতে খেলতে আসতে অস্বীকার করেছে বাংলাদেশ (Bangladesh)। আর তা নিয়েই শনিবার রাজধানী ঢাকায় বাংলাদেশের সঙ্গে বৈঠকে বসলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি-র (ICC) প্রতিনিধিরা। সূত্রের খবর, সেই বৈঠকে বাংলাদেশের তরফে তাদের ম্যাচগুলি স্থানান্তরিত করার জন্য আবেদন জানানো হয়েছে।
সূত্রের খবর, বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলি শ্রীলঙ্কায় (Srilanka) স্থানান্তর করা হোক। কেন তারা ভারতে (India) খেলতে আসতে চাইনা, তা নিয়ে বাংলাদেশে বোর্ডের তরফে জানানো হয়েছে, দেশের ক্রিকেটার, সমর্থক সাংবাদিক ও সংশ্লিষ্ট সব পক্ষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলদেশ সরকার। তা আইসিসি-র প্রিনিধিদের জানিয়েছে বিসিবি। এই বৈঠকে বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তরের বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর।
আরও খবর : বিশ্বকাপে বিশ্বরেকর্ড বৈভবের! টপকে গেলেন কোহলিকেও
এদিন আইসিসির (ICC) তরফে বৈঠকে উপস্থিত ছিলেন, ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা সংক্রান্ত কারণে এই বৈঠকে যোগ দিতে পারেননি আরও এক প্রতিনিধি গৌরব সাক্সেনা। অভিযোগ উঠেছিল, ভারতীয় হওয়ার কারণে তাঁকে ভিসা দেয়নি বাংলাদেশ সরকার। কিন্তু তিনি ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দিয়েছিলেন বলে সূত্রের খবর।
অন্যদিকে, এই বৈঠকে বাংলাদেশের (Bangladesh) পক্ষ থেকে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মহম্মদ আমিনুল ইসলাম, সহ সভাপতি শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ও পরিচালক নজমুল আবেদিন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী। সূত্রের খবর, এই বিষয় নিয়ে ভবিষ্যতেও পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানসূত্র খোঁজার বিষয়ে একমত হয়েছে বিসিবি ও আইসিসি। তবে প্রশ্ন উঠছে, আইসিসি কি বাংলদেশ বোর্ডের কথা শুনে তাদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করবে? এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কী সিদ্ধান্ত নেয়, সে দিকেই তাকিয়ে গোটা ক্রিকেট মহল।
দেখুন অন্য খবর :







