Monday, August 17, 2026
HomeScroll৫০০০ বিচারাধীন, একটি বুথে শতাধিক ডিলিট! টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
Basirhat

৫০০০ বিচারাধীন, একটি বুথে শতাধিক ডিলিট! টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

নির্বাচন কমিশন সঠিক ভোটারদের তথ্য ঠিকভাবে যাচাই না করে ইচ্ছামতো বাদ দিচ্ছেন

ওয়েবডেস্ক-  নাম কোথাও বিচারাধীন (Under Trial) আবার কোথাও ডিলিট (Delete) , এই নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষোভ বাড়ছে। ২০০২-এর (2002 List)  তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন তারা তালিকা থেকে বাদ? এই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় প্রতিবাদ বিক্ষোভ। ৫০০০ বিচারাধীন, একটি বুথে শতাধিক ডিলিট টাকি রোডের টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ।

উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাট (Basirhat)  মহকুমা বসিরহাট এক নম্বর ব্লকের জায়গায় সাপ্লিমেন্টারি লিস্ট যেভাবে ভোটাররা নাম বাদ হচ্ছে বাদের সংখ্যাও তত বাড়ছে। এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে দিকে দিকে। চতুর্থ দফায় সাপ্লিমেন্ট লিস্ট বেরোনোর পর বসিরহাট দক্ষিণ বিধানসভার বসিরহাট এক নম্বর ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের পাতিলাচন্দ্র ৮০ নম্বর বুথের ১০০০ ভোটার ছিল তার মধ্যে শতাধিক ডিলিট হয়ে গেছে আর এই ব্লকে ৫০০০ বিচারাধীন  রয়েছে।

এই পঞ্চায়েতের ২২ টা বুথে বিচারাধীন প্রায় ৫ হাজার এখনো নিষ্পত্তি হয়নি মাত্র কয়েকটি জায়গায় এই বিচারাধীন থাকা সাপ্লিমেন্টারি লিস্ট বের হলে সেখানে প্রচুর পরিমাণে বাদের সংখ্যা দেখা দিচ্ছে।

আরও পড়ুন-  ‘অর্মত্য সেনের জমিও কেড়ে নেওয়া হয়েছিল, আমি আটকেছি’ নানুর থেকে সোচ্চার মমতা

সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে গ্রামবাসীরা। নির্বাচন কমিশনকে দায়ী করে তাদের এই প্রতিবাদ নির্বাচন কমিশন সঠিক ভোটারদের তথ্য ঠিকভাবে যাচাই না করে ইচ্ছামতো বাদ দিচ্ছেন ভোটার লিস্ট থেকে।

আমরা এর বিচার চাই,  তাদের দাবি প্রকৃত যারা সঠিক ভোটার অনেকের ২০০২- এর লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। অবিলম্বে সঠিক ভোটারদের তালিকায় নাম তুলতে হবে।

পাশাপাশি কিছু কিছু বুথে দেখা যাচ্ছে বিচারাধীন যে সমস্ত ভোটাররা ছিল নিষ্পত্তি করা হলেও সেখানে কিছু কিছু ব্যক্তির নাম ডিলিট লিস্টেও থাকছে না বা সাপ্লিমেন্টারি লিস্টেও থাকছে না, তাহলে এই ব্যক্তিরা কি উধাও হয়ে গেলেন। তারা জানাচ্ছেন আমরা হেয়ারিং এ  গিয়ে এ আর ও এবং মাইক্রো অবজারভার তাদের কাছে সমস্ত নথি জমা দিয়ে এসেছি, তাহলে আমাদের নথিগুলো গেল কোথায়?  আমরা এখন কি করব এর সঠিক বিচার চাই।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor