Thursday, April 16, 2026
HomeScrollIPL নিয়ে বড় আপডেট দিলেন BCCI সেক্রেটারি!
IPL 2026

IPL নিয়ে বড় আপডেট দিলেন BCCI সেক্রেটারি!

দ্রুত ঘোষণা হতে চলেছে IPL-এর সূচি! জানালেন দেবজিৎ সাইকিয়া

ওয়েব ডেস্ক : শেষ হয়েছে টি২০ বিশ্বকাপ। এর পরেই আগামী ২৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। এই বড় টুর্নামেন্ট শুরু হতে বাকি আর মাত্র ১৭ দিন। কিন্তু এখনও সূচি ঘোষণা করা হয়নি। মূলত, ভোট ও নিরাপত্তার কারণে এখনও সূচি প্রকাশ করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তবে এ নিয়ে এবার আপডেট দিলেন বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)।

এক সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া বলেছেন, দুই ভাগে আইপিএল (IPL)-এর সূচি প্রকাশ করা হবে। আগামী দু’একদিনের মধ্যে এই সূচি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। জানিয়েছেন, প্রথমে ২০ দিনের ম্যাচের সূচি প্রকাশ করা হবে। ১২ বা ১৩ তারিখ এই সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। আর বিধানসভা ভোটের সূচি ঘোষণা হওয়ার পরেই দ্বিতীয় দফার সূচি জানানো হবে।

আরও খবর : সূর্যর পর ভারতীয় টি-২০ দলের ক্যাপ্টেন কে? সঞ্জু স্যামসনের হয়ে ব্যাট ধরলেন প্রাক্তনী

আর নির্বাচনের কারণে বেশ কিছু ভেন্যুতে ম্যাচ আয়োজন নিয়েও সমস্যা দেখা গিয়েছে। কারণ, নির্বাচন থাকায় ম্যাচের সময় পর্যাপ্ত পুলিশ পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তা জানার পরেই দ্বিতীয় দফার সূচি প্রকাশ করা যাবে বলেও জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারির তরফে।

এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, চলতি মরশুমে আইপিএল (IPL)-এর বেশ কিছু ম্যাচ আয়োজন হওয়ার কথা রায়পুরে। তবে বিসিসিআই সেক্রেটারি জানিয়ে দিয়েছেন, আইপিএল-এর শেষ ম্যাচ ৩১ মে-তেই হবে। তা আর পিছোবে না বলেই জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786