HomeBig newsপ্রীতি, জ্যাসমিনের জোড়া সোনায় উজ্জ্বল ভারত, ট্রিপল জাম্পেও এল জোড়া পদক
Commonwealth Games 2026

প্রীতি, জ্যাসমিনের জোড়া সোনায় উজ্জ্বল ভারত, ট্রিপল জাম্পেও এল জোড়া পদক

কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে দাপট ভারতীয়দের। প্রীতি পওয়ার ও জ্যাসমিন ল্যাম্বোরিয়া জিতলেন সোনা, অ্যাথলেটিক্সে রুপো ও ব্রোঞ্জও দেশের ঝুলিতে।

ওয়েব ডেস্ক : কমনওয়েলথ গেমসে (Commonwealth Games ) শনিবার ভারতের দিন শুরু হল জোড়া সোনার হাসি দিয়ে। মহিলাদের ৫৪ কেজি বিভাগে প্রীতি পওয়ার (Preeti Pawar) এবং ৫৭ কেজি বিভাগে জ্যাসমিন ল্যাম্বোরিয়া ( Jaismine Lamboria) সোনা জিতে দেশের পদকভাণ্ডার আরও সমৃদ্ধ করলেন। পাশাপাশি অ্যাথলেটিক্সে পুরুষদের ট্রিপল জাম্পে একটি রুপো এবং একটি ব্রোঞ্জও জিতেছে ভারত।

৫৪ কেজি বিভাগের ফাইনালে কানাডার স্কারলেট সাভান্না ডেলগাডোর বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখান প্রীতি (Preeti Pawar)। প্রথম দুই রাউন্ডে বিচারকদের স্কোরকার্ডে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকার পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষকে নকডাউনও করেন তিনি। শেষ রাউন্ডে ঠান্ডা মাথায় লড়ে সোনার পদক নিশ্চিত করেন ভারতীয় বক্সার।

আরও খবর : তিন বছরের চুক্তিতে সবুজ মেরুণে “মিজো ফ্ল্যাস”

প্রীতির সাফল্যের কিছুক্ষণ পরেই ৫৭ কেজি বিভাগের ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের মাইকেলা ওয়ালশকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন জ্যাসমিন ল্যাম্বোরিয়া (Jaismine Lamboria)। প্রথম রাউন্ড থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন তিনি এবং শেষ পর্যন্ত একতরফা লড়াইয়ে জয় তুলে নেন।

বক্সিংয়ের পাশাপাশি অ্যাথলেটিক্সেও সাফল্য পেয়েছে ভারত। পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাভেল রুপো জিতেছেন। ব্রোঞ্জ এসেছে সেলভা প্রভু থিরুমারনের হাত ধরে। প্রতিযোগিতার শুরুতেই একাধিক পদক জিতে ভারতের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল।

[youtube-feed feed=1]
Read More

Latest News