Tuesday, March 24, 2026
HomeScrollজোড়া সাফল্য ইস্টবেঙ্গলের! ছেলেদের পাশাপাশি জিতল মেয়েরাও
East Bengal

জোড়া সাফল্য ইস্টবেঙ্গলের! ছেলেদের পাশাপাশি জিতল মেয়েরাও

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্টাইলে সেলিব্রেশন করতেও দেখা যায়!

ওয়েব ডেস্ক : একই দিনে ইস্টবেঙ্গলের (East Bengal) জোড়া সাফল্য। একদিকে কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ড ২০২৫ (Kuldakanta Memoria Trophy 2025) জিতল ছেলেরা। অন্যদিকে আইডব্লুউএল (IWL)-এ জয় দিয়ে যাত্রা শুরু করল মেয়েরা। ম্যাচ জয়ের পর পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্টাইলে সেলিব্রেশন করতেও দেখা যায়।

সম্প্রতি সাফ কাপ জিতে কলকাতায় ফিরেছিল ইস্টবেঙ্গলের মহিলা দল (East Bengal Women’s Team)। কিন্তু তার তিন দিন পর, অর্থাৎ ২৪ ডিসেম্বর, বুধবার ফের তাঁদেরকে আইডব্লুউএল-এ খেলতে নামতে হয়। তবে এত দ্রুত ম্যাচ থাকার কারণে ম্যাচের আগে সাংবাদিক বৈঠক করে ক্ষোভপ্রকাশ করেছিলেন ইস্টবেঙ্গল কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ। তবে কোনও সমস্যা হল না। বরং সৌম্যা গুগলথের গোলে ১-০ ব্যবধানে সেতু এফসিকে হারাল লাল-হলুদ।

আরও খবর : ঘরোয়া ক্রিকেটে দাপট কোহলির! বিজয় হাজারেতে সেঞ্চুরি বিরাটের

এদিন কল্যানী স্টেডিয়ামে খেলা ভালো শুরু করেছিলেন ইস্টবেঙ্গলের মেয়েরা। ছোট ছোট পাস খেলে খেলা নিয়ন্ত্রণে রেখেছিল তাঁরা। ৩২ মিনিটের মাথায় একটি সুযোগও এসেছিল। কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যায়। ফলে প্রথমার্ধ গোলশূন্যই থেকে যায়। দ্বিতীয়ার্ধেও বল নিজেদের কাছে রাখার চেষ্টা করে লাল হলুদ। এর পরেই ৭৭ মিনিটের মাথায় আসে সুযোগ। সুলঞ্জনার পাসে সৌম্যা গুগলথ গোলকিপারের উপর থেকে বাঁ-পায়ের শটে গোল করলেন। গোলের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ‘সিউউ’ সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি।

অন্যদিকে, মেয়েদের ম্যাচের আগে কুলদাকান্ড মেমোরিয়াল শিল্ড-এ ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গলের ছেলেদের ‘বি’ টিম। এই ম্যাচ ৩-০ গোলে জেতে তারা। এই ম্যাচে ২৪ মিনিটে প্রথম গোল করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় গোল ৩৫ মিনিটের মাথায় করেন শ্যামল বেসরা। এর পর ৩৭ মিনিটে শেষ গোল করেন নাসিব। ফলে প্রথমার্ধে তিন গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে লড়াই চালিয়ে যেতে পারেনি ডায়মন্ড হারবার এফসি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot