HomeScrollনিয়ম লঙ্ঘন, AFC-র শাস্তির মুখে FC Goa ও AIFF!
AFC

নিয়ম লঙ্ঘন, AFC-র শাস্তির মুখে FC Goa ও AIFF!

গোয়াকে ৫ হাজার ইউএস ডলারের জরিমানা করা হয়েছে!

ওয়েব ডেস্ক : এশিয়ান ফুটবল ফেডারেশনের (AFC) শাস্তির মুখে এফসি গোয়া (FC Goa) ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। জানা যাচ্ছে, ভারত-বাংলাদেশ ম্যাচে নিরাপত্তা সংক্রান্ত কারণে জরিমানা করা হয়েছে গোয়াকে। অন্যদিকে প্লেয়াররা দেরিতে মাঠে নামার জন্য শাস্তি দেওয়া হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকেও। সঙ্গে করা হয়েছে জরিমানাও।

এফসি গোয়ার বিরুদ্ধে অভিযোগ, গত ২ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ আল নাসেরের বিরুদ্ধে ভারতের ম্যাচ ছিল। ফাতোরদা স্টেডিয়ামে হয়েছিল সেই ম্যাচ। কিন্তু সেই ম্যাচের সময় মাঠে ঢুকে পড়েছিলেন গোয়ার এক সমর্থক। আর এই বিষয়টিকে ভালো চোখে দেখেনি এশিয়ান ফুটবল ফেডারেশন বা এএফসি (AFC)। সেই কারণে এএফসি’র ডিসিপ্লিনারি ও এথিক্স কমিটির পক্ষ থেকে গোয়াকে শাস্তি দেওয়া হয়েছে।

আরও খবর : তীব্র দূষণ! কুয়াশাচ্ছন্ন ভেন্যুতে ম্যাচ কেন? বড় প্রশ্নের মুখে BCCI

এশিয়ান ফুটবল ফেডারেশন ডিসিপ্লিনারি ও এথিক্স কমিটির মতে, মাঠে দর্শক ঢোকায় নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। এটিকে এথিক্স কোডের ৬৪.১ ধারা অনুযায়ী একটি অপরাধ। সেই কারণে এফসি গোয়াকে ৫ হাজার ইউএস ডলারের জরিমানা (Penalty) করা হয়েছে। ভারতীয় মুদ্রায় এর অঙ্ক হল ৪ লক্ষ ৫০ হাজার টাকা।

অন্যদিকে গত ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপের বাছাইপর্বের ভারত-বাংলাদেশ ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দল মাঠে নেমেছিল ১ মিনিট ৪৩ সেকেন্ড পর। সেই কারণে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (AIFF) ১০০০ ডলার জরিমানা করা হয়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ হাজার টাকা। অন্যদিকে আয়োজক দেশ হওয়ার কারণে বাংলাদেশেকে ১ হাজার ২৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এফসি গোয়া ও বিএফএফ-কে নতুন বছরের ১৭ জানুয়ারির মধ্যে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে এএফসি-র তরফে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News