Saturday, August 8, 2026
HomeScrollজার্সির রং বদল ঘিরে বিতর্ক, ব্যাখ্যা দিল হকি ইন্ডিয়া
Hockey India

জার্সির রং বদল ঘিরে বিতর্ক, ব্যাখ্যা দিল হকি ইন্ডিয়া

ওয়েব ডেস্ক : ২০২৬ হকি বিশ্বকাপের আগে ভারতীয় পুরুষ ও মহিলা দলের জার্সির রং পরিবর্তন নিয়ে শুরু হওয়া বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া (Hockey India)। নীল জার্সির পরিবর্তে গেরুয়া রঙের জার্সি (Jersey) ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে হকি ইন্ডিয়া। তাদের দাবি, এই সিদ্ধান্তের পিছনে কোনও অন্য কারণ নয়, বরং মাঠে খেলোয়াড়দের দৃশ্যমানতা বাড়ানোর বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

হকি ইন্ডিয়ার বক্তব্য, বর্তমানে আন্তর্জাতিক হকির অধিকাংশ ম্যাচ নীল রঙের সিন্থেটিক টার্ফে হয়। সেই কারণে নীল জার্সি অনেক সময় মাঠের রঙের সঙ্গে মিশে যায়, ফলে খেলোয়াড়দের একে অপরকে চিহ্নিত করতে সমস্যা হয়। কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে বিস্তারিত আলোচনা করেই বিকল্প রঙ হিসেবে গেরুয়াকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হকি ইন্ডিয়া।

আরও খবর : অবশেষে থামল অজিঙ্ক রাহানের ব্যাট, সব ধরনের ক্রিকেটকে বিদায় ভারতের প্রাক্তন অধিনায়কের

জার্সির রং পরিবর্তনের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভিরেন রাসকুইনহা। তাঁর বক্তব্য, ভারতের হকির দীর্ঘ ঐতিহ্য ও পরিচয়ের সঙ্গে নীল জার্সি (Jersey) জড়িয়ে রয়েছে। পরে তিনি স্পষ্ট করেন, তাঁর মন্তব্যকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। তিনি শুধুমাত্র দলের ঐতিহ্য ও পরিচয়ের প্রসঙ্গই তুলে ধরেছেন।

হকি ইন্ডিয়া আরও জানিয়েছে, অতীতেও প্রয়োজন অনুযায়ী জাতীয় দলের জার্সির রং বদলানো হয়েছে। ২০১৪ বিশ্বকাপে ভারতীয় দল হলুদ জার্সিতে এবং ২০১৮ বিশ্বকাপে আকাশি নীল জার্সিতে খেলেছিল। হকি ইন্ডিয়ার দাবি, এবারও প্রযুক্তিগত প্রয়োজন এবং জাতীয় পতাকার অন্যতম রং হিসেবে গেরুয়ার প্রতীকী গুরুত্ব—দুই বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor