Wednesday, August 12, 2026
HomeBig newsঅবশেষে থামল অজিঙ্ক রাহানের ব্যাট, সব ধরনের ক্রিকেটকে বিদায় ভারতের প্রাক্তন অধিনায়কের
Ajinkya Rahane

অবশেষে থামল অজিঙ্ক রাহানের ব্যাট, সব ধরনের ক্রিকেটকে বিদায় ভারতের প্রাক্তন অধিনায়কের

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ের নায়ক ৩৮ বছরেই অবসরের ঘোষণা করলেন, আবেগঘন বার্তায় জানালেন সিদ্ধান্তের কথা

ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে ইতি টানলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন ৩৮ বছর বয়সি এই ব্যাটার। দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টেনে সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

ভিডিওর সঙ্গে পোস্ট করা বার্তায় রাহানে (Ajinkya Rahane) লেখেন, “ক্যাপ নম্বর ২৭৮, এখানেই শেষ। এত বছর ধরে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এই ভালোবাসা ও সমর্থনের জন্য আমি আজীবন কৃতজ্ঞ।” নিজের বক্তব্যে তিনি জানান, জীবনের প্রতিটি অধ্যায়েরই নির্দিষ্ট সময়ে সমাপ্তি ঘটে এবং তাঁর মনে হয়েছে, ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সঠিক সময়।

আরও খবর : ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে এবার কেকেআরে রায়ান টেন দুশখাতে

২০১১ সালে ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে অভিষেকের পর ধীরে ধীরে ওয়ানডে ও টেস্ট দলের অন্যতম ভরসার নাম হয়ে ওঠেন রাহানে (Ajinkya Rahane)। দেশের হয়ে ৮৫টি টেস্টে ৫,০৭৭ রান, ৯০টি একদিনের ম্যাচে ২,৯৬২ রান এবং ২০টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ৩৭৫ রান করেছেন তিনি। টেস্ট কেরিয়ারে রয়েছে ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরান। রাহানের কেরিয়ারের সেরা সাফল্য আসে ২০২০-২১ সালের অস্ট্রেলিয়া সফরে। বিরাট কোহলির অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে মেলবোর্নে শতরান করেন তিনি। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে ঐতিহাসিক বর্ডার-গাভাসকর ট্রফি জিতে ইতিহাস গড়ে ভারত।

 

 

View this post on Instagram

 

A post shared by Ajinkya Rahane (@ajinkyarahane)

২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার ভারতের হয়ে মাঠে নামেন রাহানে। এরপর ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে নিয়মিত খেললেও জাতীয় দলে আর ফেরা হয়নি। অবশেষে সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানিয়ে শেষ করলেন প্রায় দুই দশকের বর্ণময় ক্রিকেটজীবন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor