Sunday, March 15, 2026
HomeScrollআইপিএলের আগে দিল্লি ক্যাপিটালস ছাড়লেন গুরুত্বপূর্ণ সদস্য!
IPL 2026

আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালস ছাড়লেন গুরুত্বপূর্ণ সদস্য!

দিল্লির মেন্টরের দায়িত্ব ছাড়লেন তারকা ক্রিকেটার

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) নতুন মরশুম শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ইতিমধ্যেই দলগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর মধ্যেই বড় পরিবর্তনের খবর এল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবির থেকে। দলের মেন্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন (Kevin Pietersen)।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানান পিটারসন (Kevin Pietersen)। সেখানে তিনি লেখেন, আমি এই আইপিএল (IPL) মরশুমে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করতে পারব না।এই দায়িত্বের জন্য যে সময় ও প্রতিশ্রুতি প্রয়োজন, তা দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই মরশুমের জন্য সব খেলোয়াড়দের আন্তরিক শুভেচ্ছা রইল! তবে কমেন্ট্রি বক্সে আবার আপনাদের সঙ্গে দেখা হবে! আইপিএল বিশ্বের সেরা লিগ, খুব শিগগিরই আবার আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকলাম। ”

আরও খবর : হতশ্রী ফুটবল! শেষ মুহূর্তে গোল হজম ইস্টবেঙ্গলের, লাল-হলুদের জেতা ম্যাচ ড্র করল কেরল

গত বছর দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সঙ্গে মেন্টর হিসেবে যুক্ত হয়েছিলেন পিটারসন। দায়িত্ব নেওয়ার পর তিনি মূলত দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করেন। তবে গত মরশুমেই তাঁর কাজকর্ম নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছিল। আইপিএল চলাকালীন কয়েক দিনের জন্য ছুটি নিয়ে তিনি মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন। তা নিয়ে দলের মধ্য়ে আলোচনা হয়েছিল বলে খবর। রিপোর্ট অনুযায়ী, চলতি আইপিএল মরশুমের মাঝেও কয়েক দিনের ছুটির আবেদন করেছিলেন পিটারসন। কিন্তু দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্ট সেই প্রস্তাবে রাজি হয়নি। তার জেরেই এই সিদ্ধানত কি না? প্রশ্ন উঠছে

এদিকে টুর্নামেন্ট শুরু হতে আর খুব বেশি সময় নেই। ফলে নতুন মেন্টর খোঁজা দিল্লির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই কারণে চলতি মরশুমে দিল্লি মেন্টর ছাড়াই মাঠে নামতে পারে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked