Wednesday, August 12, 2026
HomeScrollচার বছরের রাজত্ব শেষ, আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত
ICC T20 Rankings

চার বছরের রাজত্ব শেষ, আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত

দ্বিতীয় স্থানে নেমে এল টিম ইন্ডিয়া

ওয়েব ডেস্ক : চার বছর পর আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ের (ICC T20 Rankings) শীর্ষস্থান হারাল ভারত (India)। সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ২৬৮ রেটিং নিয়ে এক নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। একই রেটিং থাকলেও টাই-ব্রেকিং নিয়মে দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। সম্প্রতি ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে ধারাবাহিক ব্যর্থতার পরই ভারতের র‌্যাঙ্কিংয়ে এই পরিবর্তন দেখা গেল।

বিশ্বকাপ জয়ের পর ভারতীয় টি-২০ দলে নেতৃত্ব ও কোচিংয়ে পরিবর্তন আসে। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার। তার পর ইংল্যান্ড সফরে টানা চার ম্যাচে পরাজয় ভারতের টি-২০ র‌্যাঙ্কিংয়ে (India T20 Ranking) বড় ধাক্কা দেয়। শেষ সাতটি টি-২০ ম্যাচের মধ্যে ছয়টিতেই হারতে হয়েছে ভারতকে। দীর্ঘদিন ধরে টি-২০ ক্রিকেটে যে ধারাবাহিকতা ছিল, সাম্প্রতিক ফলাফলে তাতে ছেদ পড়েছে।

আরও খবর : চোটের ধাক্কা ভারতীয় দলে, ইংল্যান্ড ও জিম্বাবোয়ে সিরিজে বদল স্কোয়াডে

২০২২ সাল থেকে টানা ১৬০৫ দিন আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ভারত (India)। এই সময়ের মধ্যে দুটি টি-২০ বিশ্বকাপ জয়ের পাশাপাশি ৩টি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ভারত।। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ড উঠে এসেছে এক নম্বরে।

তবে ভারতের জন্য এখনও স্বস্তির খবর রয়েছে। অলিম্পিক যোগ্যতা নির্ধারণেও আইসিসি র‌্যাঙ্কিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এশিয়ার দেশগুলির মধ্যে এখনও সর্বোচ্চ র‌্যাঙ্কিং ভারতেরই। ফলে এই মুহূর্তে অলিম্পিকের দৌড়ে ভারত এগিয়েই রয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor