Saturday, August 8, 2026
HomeScrollপড়ানোর নাম করে বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক
Laketown

পড়ানোর নাম করে বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক

রবিবার ধৃতকে বিধাননগর আদালতে তোলা হয়েছে

ওয়েব ডেস্ক : রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগের আবহের মধ্যেই কলকাতার (Kolkata) লেকটাউনে (Laketown) সামনে এল আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর অভিযোগ, পড়ানোর অজুহাতে বাড়িতে ডেকে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে তাঁকে ধর্ষণ করেছেন তাঁর গৃহশিক্ষক। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ (Police)।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অনিমেষ নাগ। অভিযোগ, কয়েকদিন আগে ওই ছাত্রীকে পড়ার জন্য নিজের বাড়িতে ডাকেন তিনি। সেখানে একটি পানীয় খাওয়ানোর পর ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান। সেই সুযোগে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

আরও খবর : কলকাতা পুরসভায় এবার ২০০টি ওয়ার্ড! কাজ শুরু করতে গঠন করা হল দু’টি কমিটি

জ্ঞান ফেরার পর কোনওরকমে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের পুরো ঘটনার কথা জানান ওই ছাত্রী। এরপর পরিবারের পক্ষ থেকে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ (Police)। অভিযুক্তকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে বিধাননগর আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহের পাশাপাশি পানীয়ে মাদক মেশানো হয়েছিল কি না, তা জানতে ফরেন্সিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে আদালতে যাওয়ার পথে অভিযুক্ত দাবি করেন, তিনি নির্দোষ। তাঁকে ষড়যন্ত্র করে এই মামলায় জড়ানো হয়েছে। তবে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor