Saturday, August 8, 2026
HomeScrollকলকাতা পুরসভায় এবার ২০০টি ওয়ার্ড! কাজ শুরু করতে গঠন করা হল দু'টি...
Kolkata Municipal Corporation

কলকাতা পুরসভায় এবার ২০০টি ওয়ার্ড! কাজ শুরু করতে গঠন করা হল দু’টি কমিটি

এনিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

ওয়েব ডেস্ক : কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে দুটি স্তরে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হল। একটি হল কেন্দ্রীয় ডিলিমিটেশন কমিটি এবং অন্যটি হল প্রতিটি বরোর জন্য পৃথক কমিটি (Committee)। লক্ষ্য, ভবিষ্যতে শহরের ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০০ করা। প্রতিটি ওয়ার্ডে ভোটার ও বুথের সংখ্যা আরও ভারসাম্যপূর্ণ করা। এনিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বর্তমানে শহরের বিভিন্ন ওয়ার্ডে (Ward) ভোটারের সংখ্যা সমান নয়। কোথাও একজন কাউন্সিলরকে ৬০ হাজারেরও বেশি ভোটারের দায়িত্ব সামলাতে হচ্ছে, আবার কোথাও সেই সংখ্যা ১০ হাজারেরও কম। একইভাবে বুথের সংখ্যাতেও রয়েছে বিস্তর ফারাক। এই বৈষম্য দূর করে প্রশাসনিক কাজকে আরও কার্যকর করতেই নতুন করে ওয়ার্ডের সীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রের খবর।

আরও খবর : পুরকর্মী পরিচয়ে ৪.৬০ লক্ষ টাকার প্রতারণা! বৈশালী ডালমিয়ার অভিযোগে গ্রেফতার ১

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ সদস্যের কেন্দ্রীয় ডিলিমিটেশন কমিটির চেয়ারম্যান হয়েছেন স্পেশাল কমিশনার সৌম্য ভট্টাচার্য। এছাড়া প্রতিটি বরোয় আলাদা কমিটি গঠন করা হয়েছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নেতৃত্বে থাকা এই কমিটিতে রেভিনিউ অফিসাররাও থাকবেন। সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যা, ভোটার সংখ্যা, রাজস্ব সংগ্রহ এবং বুথের পরিসংখ্যান খতিয়ে দেখে তারা পুনর্বিন্যাসের সুপারিশ করবে।পুরসভার পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ওয়ার্ডে গড়ে ২০ থেকে ২৫ হাজার ভোটার এবং ২৫ থেকে ৩০টি বুথ রাখার চেষ্টা করা হবে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor