Tuesday, June 30, 2026
HomeScrollআচমকা অসুস্থ বুমরা! বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতীয় দলে বড় চমক
ICC T20 World Cup 2026

আচমকা অসুস্থ বুমরা! বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতীয় দলে বড় চমক

আমেরিকার বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ? দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: আজই টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) অভিযানে নামছে ভারত। আমেরিকাকে হারিয়ে এই টুর্নামেন্টের সূচনা করতে চাইবেন সূর্যরা। কিন্তু তার আগেই খানিক অস্বস্তিতে টিম ইন্ডিয়ার (India Cricket Team) শিবির। কারণ, শনিবার সকালেই অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় দলের তারকা বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন কী না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ইতিমধ্যে বুমরার বিকল্পও নাকি ভাবতে শুরু করেছে শিবির।

এদিকে সঞ্জু স্যামসনকে বিশ্বকাপের প্লেয়িং ইলেভেনে (India Playing XI) রাখার বিষয়ে ভাবা হচ্ছে না বলেই খবর। ওপেনিংয়ে ঈশান কিষানের সঙ্গে অভিষেক শর্মাকে নামানোর সম্ভাবনা প্রবল। পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন তিলক বর্মা, তাঁকেই তিন নম্বরে খেলানো হবে বলে আশা করা হচ্ছে। যদিও অনেকেই আবার মনে করছেন যে, আমেরিকার বিরুদ্ধে শনিবার শেষবারের মতো স্যামসনকে সুযোগ দিতে পারে ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: বিশ্বজয়ী বৈভব, আয়ূষ, অভিজ্ঞানদের বিরাট অঙ্কের পুরস্কার দেবে BCCI

বোলিং বিভাগে যদি শেষ পর্যন্ত বুমরা খেলতে না পারেন, তা হলে হর্ষিত রানার বদলি হিসেবে দলে আসা মহম্মদ সিরাজের একাদশে থাকা প্রায় নিশ্চিত। এ ছাড়া গৌতম গম্ভীর শেষ মুহূর্তে যদি আলাদা কিছু না ভাবেন, তাহলে শনিবারের ম্যাচে (IND vs USA) ভারতীয় দলে বড় কোনও চমক থাকছে না বলেই আশা করা যাচ্ছে।

আমেরিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO