Wednesday, July 1, 2026
HomeScrollPoK ভারতের অংশ! মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প
India-America

PoK ভারতের অংশ! মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

আকসাই চীন নিয়েও বার্তা আমেরিকার!

ওয়েব ডেস্ক : ভারত (India) ও আমেরিকার (America) মধ্যে সম্পন্ন হয়েছে বাণিজ্যচুক্তি (Trade Deal)। এ নিয়ে দুই তরফে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এর পরেই ভারতীয় ভূখণ্ডকে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donal Trump) প্রশাসন। তবে উল্লেখযোগ্য বিষয় হল ওই ম্যাপে পাক-অধিকৃত কাশ্মীর-কে ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছে। সঙ্গে আকসাই চীনকেও দেখানো হয়েছে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে।

এদিকে, পাকিস্তান পিওকে, অন্যদিকে চীন (Aksai Chin) আকসাই চীন নিয়ে যে দাবি বার বার করে আসছে, তা একপ্রকার নস্যাৎ করল আমেরিকা। ট্রাম্প প্রশাসন যে ভারতের দাবি নিয়ে একমত, তা মনে করছে সংশ্লিষ্ট মহল। এই বিষয়টি পাকিস্তানের ক্ষেত্রেও চরম অস্বস্তির বিষয় হতে চলেছে। কারণ অপারেশন সিঁদুরের পরে ট্রাম্পের সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করেছিলেন শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির। কিন্তু তাতে যে বিশেষ লাভ হয়নি, তা আমেরিকার তরফে এই ম্যাপ প্রকাশের পরেই বোঝা যাচ্ছে।

আরও খবর : পাকিস্তানের অভিযোগের কড়া জবাব দিল ভারত, কাবুল বলল ‘অকালপক্ক পাকিস্তান’

অন্যদিকে বাণিজ্যচুক্তি নিয়ে যৌথ বিবৃতি প্রকাশের পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra Modi)। তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, “ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য দারুণ খবর! আমাদের দুই মহান রাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামোর বিষয়ে আমরা একমত হয়েছি। আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের প্রতি ব্যক্তিগত অঙ্গীকারের জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। এই রূপরেখা আমাদের অংশীদারিত্বের ক্রমবর্ধমান গভীরতা, বিশ্বাস এবং গতিশীলতাকে প্রতিফলিত করে। এটি ভারতের কঠোর পরিশ্রমী কৃষক, উদ্যোক্তা, এমএসএমই (MSME), স্টার্টআপ উদ্ভাবক, মৎস্যজীবী এবং আরও অনেকের জন্য নতুন সুযোগ উন্মোচন করে ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India)-কে আরও শক্তিশালী করবে। এটি নারী ও যুবকদের জন্য ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং এই কাঠামোটি আমাদের মধ্যে বিনিয়োগ ও প্রযুক্তিগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। এই কাঠামোটি স্থিতিস্থাপক এবং বিশ্বস্ত সরবরাহ শৃঙ্খলকে (supply chains) শক্তিশালী করবে এবং বিশ্ব অর্থনীতিতে অবদান রাখবে। ভারত যখন ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, আমরা এমন বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যা ভবিষ্যৎমুখী, আমাদের জনগণকে ক্ষমতায়ন করবে এবং পারস্পরিক সমৃদ্ধিতে অবদান রাখবে।”

উল্লেখ্য, যৌথবিবৃতির আগে ফোনে কথা বলেন মোদি (Modi) ও ট্রাম্প (Trump)। তার পরেই বাণিজ্যচুক্তির কথা ঘোষণা করা হয়। এর ফলে ভারতের পণ্যের উপর থেকে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। তবে রাশিয়ার তেল কেনার জন্য যে ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল, তা কি প্রত্যার করা হবে? তা নিয়ে প্রশ্ন উঠছিল। তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়, এই শুল্কও প্রত্যাহার করা হবে। শুক্রবার ‘অন্তবর্তী’ বাণিজ্যচুক্তি নিয়ে যৌথ বিবৃতির পর বিষয়টি আরও পরিস্কার হয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO