Saturday, March 21, 2026
HomeScrollঅথৈ জলে KKR কর্তৃপক্ষ, এবার চোটের কারণে IPL থেকে ছিটকে গেলেন আকাশ...
Akash Deep

অথৈ জলে KKR কর্তৃপক্ষ, এবার চোটের কারণে IPL থেকে ছিটকে গেলেন আকাশ দীপ!

তাঁর চোট সম্পর্কে স্পষ্টভাবে তেমন কিছু জানানো হয়নি

ওয়েব ডেস্ক : আইপিএল (IPL) শুরুর মাত্র বাকি সাত দিন। তার আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চোটের কারণে এবার আইপিএল থেকেই ছিটকে গেলেন আকাশ দীপ (Akash Deep)। এই খবর সামনে আসার পরেই অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে আসন্ন মেগা টুর্নামেন্টে কোনও পেসারদের নিয়ে মাঠে নামবে শাহরুখ খানের দল?

জানা যাচ্ছে, কেকেআর (KKR)-এর এক শীর্ষ কর্তা জানিয়েছেন, চোটের কারণে আসন্ন আইপিএল খেলতে পারবেন না আকাশ। এটা দলের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক ঘটনা। মূলত, গত মিনি নিলামে ২৯ বছর বয়সি এই পেসারকে এক কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। কিন্তু, এবার তিনি চোটের কারণেই ছিটকে গিয়েছেন বলেই খবর।

আরও খবর : ইডেনে ‘ডনগিরি’ পাপ্পু যাদবের ছেলের! অনুশীলনেই বাজিমাত দিল্লির সার্থকের

প্রথমে দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। তার পরেই চোটের কারণে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। এর পরেই এবার সেই তালিকায় নাম লেখালেন আকাশ দীপ (Akash Deep)। একেই তেমন ভালো বোলার নেই কেকেআর-এ। আর আকাদীপ ছিটকে যাওয়ার পরেই তা আরও দুর্বল হল বলেই মনে করছেন অনেকে। এদিকে মাথিশা পাথিরানাকে কবে পাওয়া যাবে, তাও একপ্রকার অনিশ্চিত। ফলে আইপিএল শুরুর আগে অথৈ জলে কেকেআর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে কলকাতায় প্রস্তুতি শিবির শুরু করেছে কেকেআর (KKR)। আর এই শিবিরে এখনও যোগ দেননি আকাশ দীপ। তিনি এখন রয়েছেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানে রিহ্যাব করছেন তিনি। তবে তাঁর চোট সম্পর্কে স্পষ্টভাবে তেমন কিছু জানানো হয়নি। অন্যদিকে আগামী ২৯ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেল তারা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/