HomeScrollবড় ধাক্কা নাইট শিবিরে! এবার অনিশ্চিত ১৮ কোটির তারকা! কিন্তু কেন? দেখুন
Kolkata Knight Riders

বড় ধাক্কা নাইট শিবিরে! এবার অনিশ্চিত ১৮ কোটির তারকা! কিন্তু কেন? দেখুন

টি-২০ ক্রিকেটের এই ‘রত্ন’কে ছাড়াই অনুশীলন শুরু করেছে KKR

ওয়েব ডেস্ক: গত মরশুমে আশানুরূপ পারফরম্যান্স করেনি, তাই এবারের নিলামে ঢেলে দল সাজিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। অন্তত দলের বোলিং ইউনিটের ব্যালান্স দেখে যেকোনও বিপক্ষ দলের ব্যাটার সংযত হয়েই ব্যাটিং করতেন। কিন্তু মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দলের সেই পরিকল্পিত ভারসাম্য খানিক হারিয়ে গিয়েছিল। তবে বিশ্বকাপে আগুন বোলিং করা জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানির আগমনে সেই সমস্যা কিছুটা মিটেছে। কিন্তু এর মাঝেই দলের আরেক তারকা পেসারকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

কেকেআর-এর (KKR) বেশিরভাগ খেলোয়াড় কলকাতায় এসে ইতিমধ্যে শুরু করেছেন কড়া অনুশীলন। কোচরাও এসে হাজির নাইট শিবিরে। তবে পার্পল ব্রিগেডের বোলিং ইউনিটের অন্যতম প্রধান ভরসা মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) এখনও পর্যন্ত দলের সঙ্গে যোগ দিতে পারেননি। আইপিএল (IPL 2026) শুরুর কয়েকসপ্তাহ আগে ‘জুনিয়র মালিঙ্গা’র অনুপস্থিতি ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

আরও পড়ুন: IPL শুরুর আগে বড় ঘোষণা করল নাইট রাইডার্স

সমস্যার সূত্রপাত পাথিরানার চোটকে ঘিরেই। টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল করার সময় তিনি চোট পান এবং পরে ছিটকে যান গোটা টুর্নামেন্ট থেকেই। বর্তমানে অনেকটাই সুস্থ হলেও তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না শ্রীলঙ্কা। সেই কারণেই এখনও আইপিএলে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি তাঁকে। কেকেআর সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই তাঁর জন্য বিমানের টিকিট বুক করা হলেও শেষ মুহূর্তে তা বাতিল করতে হচ্ছে। কবে তিনি যোগ দেবেন, তা নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর নেই।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News