HomeScrollKKR থেকে বাদ একাধিক বড় নাম! LSG-র বিরুদ্ধে নাইটদের একাদশে একের পর...
Kolkata Knight Riders

KKR থেকে বাদ একাধিক বড় নাম! LSG-র বিরুদ্ধে নাইটদের একাদশে একের পর এক চমক

অনিশ্চিত বরুণ, বল করতে পারেন গ্রিন! বৃষ্টিভেজা ইডেনে কী পরিকল্পনা KKR-এর? দেখুন বড় খবর

কলকাতা: আইপিএল-এ (IPL 2026) প্রথম জয়ের জয়ের খোঁজে এখনও হাপিত্যেশ করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বৃষ্টির দয়ায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়ে এক পয়েন্ট পেলেও, তিন ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি শাহরুখ খানের দল। বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) বিরুদ্ধে ম্যাচ তাই কেকেআর-এর কাছে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।

দলের জন্য বড় স্বস্তির খবর, চোট কাটিয়ে বল হাতে ফেরার জন্য প্রস্তুত ক্যামেরন গ্রিন (Cameron Green)। নেটে তাঁকে পুরোদমে বোলিং করতে দেখা গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে লখনউ ম্যাচে তাঁকে দিয়ে বল করানো হতে পারে। তবে ব্যাট হাতে এখনও পর্যন্ত তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি, তিন ম্যাচে মাত্র ২৪ রান করেছেন গ্রিন। তাঁকে তিন নম্বরে খেলানো হলেও বড় ইনিংস আসেনি। নাইট শিবিরে আরও একটি ইতিবাচক দিক, সুস্থ হয়ে উঠেছেন সুনীল নারিন। যদিও তাঁকে প্রথম একাদশে রাখা হবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

আরও পড়ুন: নাইট অধিনায়ককে তুলোধনা শেহওয়াগের! রাহানেকে তোপ দেগে কী বললেন প্রাক্তনী? দেখুন

শেষ ম্যাচে সুযোগ পাওয়া রভম্যান পাওয়েল তেমন কিছু করার সুযোগ পাননি, তবে শেষের দিকে ঝড় তোলার জন্য তাঁকেই রাখা হতে পারে। এদিকে কেকেআর-এর বোলিং বিভাগে কিছুটা চিন্তা রয়েছে। জানা যাচ্ছে, বরুণ চক্রবর্তী এখনও পুরোপুরি ফিট নন। তাঁর জায়গায় নবদীপ সাইনিকে দলে রাখা হবে, নাকি অতিরিক্ত স্পিন অপশন হিসেবে অন্য কাউকে আনা হবে, তা নিয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, অনুকূল রায়ের পাশে আরেকজন স্পিনার থাকলে ভারসাম্য বাড়বে। এদিকে ব্যাটিং বিভাগে খুব বেশি বদলের সম্ভাবনা নেই। অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) এবং ফিন অ্যালেন আজও ওপেন করতে পারেন। তবে প্রশ্ন উঠছে রমনদীপ সিংয়ের জায়গা নিয়ে। বারবার সুযোগ পেয়েও তিনি বড় কিছু করতে পারেননি। অথচ দলে মণীশ পাণ্ডে বা রাহুল ত্রিপাঠীর মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন।

আজকের ম্যাচে আরও একটি বড় ফ্যাক্টর আবহাওয়া। কলকাতায় গত কয়েকদিন ধরে নিয়মিত বৃষ্টি হচ্ছে। অনুশীলনেও ব্যাঘাত ঘটেছে। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ চলাকালীন বৃষ্টি হলে তা কেকেআরের জন্য আশীর্বাদ হবে, না অভিশাপ—তা নির্ভর করবে ম্যাচ পরিস্থিতির উপর।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News