Saturday, March 28, 2026
HomeScroll২০২৫-এ খেলার মাঠে কতটা সফল ভারত? দেখে নিন একনজরে
Look Back Sports 2025

২০২৫-এ খেলার মাঠে কতটা সফল ভারত? দেখে নিন একনজরে

ভারতীয় ক্রীড়ার ইতিহাসে ২০২৫ সালটাকে মনে রাখা হবে নারী শক্তির উত্থান হিসেবে

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ২০২৫ সালটাকে মনে রাখা হবে নারী শক্তির উত্থান হিসেবে। এতদিন দেশের পুরুষ দল বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও মহিলা দলের কাছে তা অধরাই ছিল। তবে এবছর বিশ্বজয় করে সাড়া ফেলেছেন হরমনপ্রীত, স্মৃতি, জেমাইমা, রিচারা।

তবে শুধু ক্রিকেট নয়, ভারতের ক্রীড়াপ্রেমীরা আরও বিভিন্ন কারণে মনে রাখবে ২০২৫-কে। বছরের শুরু থেকে শেষ অবধি সাফল্যের পাতায় চোখ রাখলে দেখা যাবে খেলার ময়দানে দাপট দেখিয়েছে ভারতের অনেক খেলোয়াড়। ক্রিকেট থেকে ফুটবল, শুটিং থেকে দাবা – প্রায় সব ক্ষেত্রেই জয়গান গাওয়া হয়েছে ভারতের জন্য।

আরও পড়ুন: ৫৬ বলে সেঞ্চুরি! বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে তাণ্ডব KKR তারকার

একনজরে খেলার ময়দানে ফিরে দেখা-২০২৫ (Look Back Sports 2025)

  • মহিলাদের ক্রিকেটে প্রথমবার বিশ্বকাপ জয়: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ক্রিকেটের ময়দানে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালে অস্ট্রেলিয়া এবং ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই ঐতিহাসিক জয় পায় টিম ইন্ডিয়া।
  • পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়: রোহিত শর্মা ও বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করে এবছর অপরাজিত থেকে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি যেতে ভারত পুরুষ ক্রিকেট দল।
  • মহিলাদের দাবায় বিশ্বকাপ জয়: ১৯ বছর বয়সী দিব্যা দেশমুখ সর্বকনিষ্ঠা দাবাড়ু হিসেবে ফিদে বিশ্বকাপ জিতে ইতিহাস লিখেছেন ২০২৫-এ। ফাইনালে কোনেরু হাম্পিকে হারান তিনি।
  • নীরজ চোপড়ার নতুন নজির: দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়া ৯০.২৩ মিটার দূরে বর্শা নিক্ষেপ করে নজির গড়েন। এবছরই তিনি বেঙ্গালুরুতে নিজের নামে আন্তর্জাতিক মানের ‘নীরজ চোপড়া ক্লাসিক’ আয়োজন করে ভারতের অ্যাথলেটিএক্সের মান উন্নত করেন।
  • শুটিংয়ে ভারতের সাফল্য: মাত্র ১৯ বছর বয়সে সুরুচি সিং এবছর ৪টি ওয়ার্ল্ড কাপ স্বর্ণপদক জেতেন। পাশাপাশি দোহায় এলিট ওয়ার্ল্ড কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হন। একইসঙ্গে, ভারতের সাম্রাট রানা এবছর কায়রোতে পুরুষদের এয়ার পিস্তলে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন।
  • পুরুষ হকিতে এশিয়া কাপ জয়: ৮ বছর পর ২০২৫-এ ভারতীয় পুরুষ হকি দল এশিয়া কাপ জিতে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল।
  • বিশ্বের প্রথম মহিলা আর্মলেস বিশ্বচ্যাম্পিয়ন: এবছর কম্পাউন্ড ব্যক্তিগত শ্রেণিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস লিখলেন শীতল দেবী।
  • প্যারা অ্যাথলেটিক্সে সাফল্য: ২০২৫-এ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে টানা তৃতীয়বারের মতো জ্যাভলিন থ্রো চ্যাম্পিয়ন হলেন সুমিত আন্তিল।
  • ভারতের মহিলা ফুটবলে আশার আলো: পুরুষ ফুটবলের দুরবস্থার মাঝে দেশের মহিলা ফুটবল দল এবছর প্রথমবারের মতো এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬-এর সরাসরি যোগ্যতা অর্জন করল।
  • এশিয়ান ইউথ গেমসে সাফল্য: বাহরাইনের মানামায় অনুষ্ঠিত এশিয়ান ইউথ গেমসে এবছর ১৩টি সোনা, ১৮টি রুপো এবং ১৭টি ব্রোঞ্জ সহ মোট ৪৮টি পদক জিতে ইতিহাস গড়েছেন ভারতের তরুণ-তরুণী অ্যাথলেটিক্সরা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot