Friday, March 27, 2026
HomeScrollম্যানচেস্টার ইউনাইটেডের মালিকের হাতে যাবে RCB–র মালিকানা? প্রস্তাব নিয়ে শুরু জল্পনা
Royal Challengers Bengaluru

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকের হাতে যাবে RCB–র মালিকানা? প্রস্তাব নিয়ে শুরু জল্পনা

বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজিকে কিনতে ১৬,৩০০ কোটি টাকা পর্যন্ত দিতে রাজি অ্যাভরাম গ্লেজার

ওয়েব ডেস্ক: বহু বছরের প্রতীক্ষার অবসান হয়ছে গতবছর। ২০২৫-এ আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তার কয়েকমাস পর থেকেই এই জল্পনা শুরু হয়েছে যে, ফ্র্যাঞ্চাইজি বিক্রির পথে হাঁটছে ইউনাইটেড স্পিরিটস (United Spirits)। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই এ ব্যাপারে আগ্রহ দেখালেও এখনও অবধি আসরিবি-র (RCB) হস্তান্তর হয়নি। তবে এবার শোনা যাচ্ছে যে, ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) মালিকপক্ষ আইপিএল-এর এই ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়ে বিপুল অঙ্কের দর হেঁকেছে।

সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক অ্যাভরাম গ্লেজার (Avram Glazer) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কেনার জন্য বিপুল অঙ্কের প্রস্তাব দিয়েছেন। তাঁর বিনিয়োগ সংস্থা ল্যান্সার ক্যাপিটালের মাধ্যমে প্রায় ১.৮ বিলিয়ন ডলার দর হাঁকা হয়েছে, ভারতীয় মুদ্রায় যা আনুমানিক ১৬,৩০০ কোটি টাকার সমান। তবে বর্তমানে গ্লেজারের প্রস্তাবটি ‘নন-বাইন্ডিং’ পর্যায়ে রয়েছে। অর্থাৎ এখনও কোনও চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে তাঁর হাঁকানো দর নিয়ে ইতিমধ্যে আরসিবি শিবিরে আলোচনা শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। এই চুক্তি হলে আরসিবি-র উরুষ এবং মহিলা – দুই দলের মালিকানার হস্তান্তর হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বিশ্বজয়ী বৈভব, আয়ূষ, অভিজ্ঞানদের বিরাট অঙ্কের পুরস্কার দেবে BCCI

উল্লেখ্য, ২০২৫ সালের আইপিএল জয়ের কয়েক মাস পর, নভেম্বর মাসে ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির জন্য বাজারে তোলা হয়। এরপর থেকেই দেশ-বিদেশের একাধিক বড় বিনিয়োগকারী আগ্রহ দেখিয়েছেন। জানা যাচ্ছে, মোট অন্তত ন’জন এই দৌড়ে রয়েছেন, যাঁদের মধ্যে ভারতীয় ওষুধ শিল্পপতি আদার পুনাওয়ালার নামও রয়েছে। তবে এখনও বিক্রির বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি আরসিবি-র বর্তমান মালিক পক্ষের তরফে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto