Friday, June 12, 2026
HomeScrollKKR-এ যোগ দিলেন ভয়ঙ্কর পেসার! এবার কামব্যাক করবে নাইটরা? দেখুন মেগা আপডেট
Kolkata Knight Riders

KKR-এ যোগ দিলেন ভয়ঙ্কর পেসার! এবার কামব্যাক করবে নাইটরা? দেখুন মেগা আপডেট

কে যোগ দিচ্ছেন KKR-এ? এবার কি বদলাবে দলের পরিস্থিতি? দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: আইপিএলের (IPL 2026) চলতি মরশুমে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শুরুর হাফ-ডজন ম্যাচ খেলে নাইট দলের জায়গা হয়েছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। অর্থাৎ, রবিবার একরাহস হতাশ নিয়ে রবিবার রাজস্থানের বিরুদ্ধে ইডেনে নামছে কেকেআর। তবে মুষড়ে পড়া এই পার্পল ব্রিগেডকে নতুনভাবে উজ্জীবিত করতে এবার দলের সঙ্গে যোগ দিলেন এক ভয়ঙ্কর পেসার। তাঁর আগমনে দলের বোলিং ইউনিটে ভারসাম্য ফিরতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্লে-অফের অঙ্ক প্রায় অসম্ভব, কাজেই রবিবার কেকেআরের লক্ষ্য আপাতত জয়ে ফেরা। এই কঠিন সময়েই নাইট শিবিরে কিছুটা স্বস্তির খবর দিয়েছেন শ্রীলঙ্কার তারকা পেসার। জানা গিয়েছে, চোট কাটিয়ে দলে যোগ দিতে চলেছেন মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। ইতিমধ্যে কিং খানের ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ায় পাথিরানার আগমনের ছবি ও ভিডিও প্রকাশ করে এই খবর নিশ্চিত করেছে। কিন্তু রবিবার রাজস্থানের বিরুদ্ধে কি তিনি মাঠে নামবেন? সেই সম্পর্কে এখন কোনও অফিসিয়াল আপডেট না এলেও ভক্তরা চাইছেন পাথিরানাকে যত দ্রুত সম্ভব নাইট দলে জায়গা দেওয়া হোক।

আরও পড়ুন: অনভিজ্ঞ অভিষেককে কোচ করেই ডুবছে KKR? লাগাতার হারের নেপথ্যে কি দলের কোচিং স্টাফ?

পাথিরানার যোগ দেওয়া কেকেআরের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁর গতি ও ডেথ ওভারে ইয়র্কার করার দক্ষতা দলের জন্য বড় সম্পদ হতে পারে। এমনিতেই এই মরশুমে কেকেআরের পেস বিভাগ খুব একটা প্রভাব ফেলতে পারেনি, ফলে পাথিরানার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যদিও দল সূত্রে খবর, চোট থেকে সদ্য ফেরা এই পেসারকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না ম্যানেজমেন্ট। প্রথম একাদশে নামানোর আগে তাঁকে কয়েকটি অনুশীলন সেশনে দেখা হবে এবং মেডিকেল টিম তাঁর ম্যাচ ফিটনেস পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d