Friday, July 17, 2026
HomeScroll'৪ মে-র পর বিজেপির মুখ্যমন্ত্রী এই রাজ্যে নিশ্চিত', দাবি মোদি'র
Narendra Modi

‘৪ মে-র পর বিজেপির মুখ্যমন্ত্রী এই রাজ্যে নিশ্চিত’, দাবি মোদি’র

পুরুলিয়া থেকে বড় দাবি প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ভোটের আবহে বঙ্গে একাধিক সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার সকালে বড়জোড়ায় সভা করেছেন তিনি। এর পর পুরুলিয়াতে সভা করেছেন। তার পর ঝাড়গ্রাম। এর পর মুর্শিদাবাদের বেলদাতে করবেন সভা। প্রথম তিনটি সভা থেকে তৃণমূলকে (TMC) কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। এবার পুরুলিয়ার (Purulia) সভা থেকে মোদি দাবি করলেন, ভোটের ফল প্রকাশের পর বাংলায় বিজেপির (BJP) কেউ মুখ্যমন্ত্রী হবেন।

এদিন পুরুলিয়ার সভা থেকে প্রথমেই মোদি (Narendra Modi) বলেছেন, “এ বার বিজেপির সরকার তৈরি হবে এখানে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। ভিড়ই বলে দিচ্ছে।” এর পরেই তিনি দাবি করেন, ‘‘রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, ৪ মে-র পর বিজেপির মুখ্যমন্ত্রী এই রাজ্যে নিশ্চিত। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বিজেপি থেকে হলে পুরুলিয়ার বিকাশ দ্বিগুণ গতিতে হবে।’’

আরও খবর : প্রচারে অভিনবত্ব, কৃষকদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন গাইঘাটার বিজেপি প্রার্থীর

এই সভা থেকে মোদি আরও বলেছেন, তৃণমূল কংগ্রেস (TMC) কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পে বাধা দিচ্ছে। সেই কারণেই তৃণমূলকে সরকার থেকে সরাতে হবে। প্রতি বুথে তৃণমূলকে হারাতে হবে বলে জানিয়েছেন তিনি। মোদি আরও বলেছেন, ‘আপনারা এখানে বিজেপির সাংসদ এনেছেন। এ বার বিধায়ক বানানোও খুব জরুরি। আপনারা আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এখানে এ বার বিজেপির মুখ্যমন্ত্রী বানানোও ততটাই দরকার।’

পুরুলিয়ার সভা থেকেও লোকসভা আসন বাড়িয়ে মহিলাদের সংরক্ষণ চালুর উদ্দেশে ১৩১তম সংবিধান সংশোধনী বিল না পাশ হওয়া নিয়ে সরব হয়েছে তিনি। সেখান থেকে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেছেন, ‘‘সংসদে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ করতে চেয়েছিলাম। তৃণমূল সেটা চায় না। তাই সংরক্ষণের বিরোধিতা করেছে তারা। ভোট দেওয়ার সময় আপনাদের এই অপরাধের সাজাও তৃণমূলকে দিতে হবে।’’

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot