HomeScrollআবার খুশির খবর! দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন দীপিকা-রণবীর
Bollywood

আবার খুশির খবর! দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন দীপিকা-রণবীর

রবিবার ইনস্টাগ্রামে সুখবর শেয়ার করেন তারকা দম্পতি

ওয়েব ডেস্ক: বলিউডে (Bollywood) ফের খুশির হাওয়া। দ্বিতীয়বার সন্তানের অপেক্ষায় দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh)। রবিবার ইনস্টাগ্রামে (Instagram) এক রহস্যময় পোস্টের মাধ্যমে এই সুখবর শেয়ার করেন তারকা দম্পতি।

পোস্টে দেখা যায়, তাঁদের কন্যা দুয়া পাড়ুকোন সিং একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট হাতে ধরে রয়েছে। ক্যাপশনে একাধিক ‘ইভিল আই’ ইমোজি, যা ঘিরেই ভক্তদের মধ্যে জোর জল্পনা শুরু হয়, আর মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ১৯ বছর পরেও ম্যাজিক অটুট! অস্কারের পাতায় ‘ওম শান্তি ওম’

ঘোষণার পর থেকেই অভিনন্দনের বন্যা। কিয়ারা আডবাণী, পরিণীতি চোপড়া, সুনীল গ্রোভার, ভূমি পেডনেকার, সামান্থা রুথ প্রভু-সহ একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন কমেন্টে। ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। দীর্ঘ দিনের প্রেমের পর সেই বিয়ে, আর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান দুয়া।

কাজের দিক থেকেও ব্যস্ত দু’জনেই। দীপিকা বর্তমানে শাহরুখ খানের ‘কিং’ এবং আল্লু অর্জুনের ‘রাকা’ ছবিতে যুক্ত রয়েছেন। পাশাপাশি নতুন মা হিসেবে তিনি শুটিং সময় কমানোর পক্ষে সওয়াল করেছেন। শোনা যাচ্ছে, আট ঘণ্টার শিফটের শর্ত না মানায় তিনি ‘স্পিরিট’ ও ‘কাল্কি ২৮৯৮ এডি পার্ট ২’ থেকে সরে দাঁড়িয়েছেন।

অন্যদিকে, রণবীর সিং কেরিয়ারের সেরা সময়ে। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির পরপর সাফল্যে বক্স অফিসে ঝড় তুলেছেন তিনি। প্রথম ছবি ভারতে প্রায় ৮৯০ কোটি ও বিশ্বজুড়ে ১৩০০ কোটি টাকা আয় করে। সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভারতে ১৩০০ কোটির বেশি এবং বিশ্বব্যাপী প্রায় ১৭৪৮ কোটি টাকার ব্যবসা করে নতুন রেকর্ড গড়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News