HomeScrollকলকাতায় ফের অ্যাকশন মোডে ইডি! এবার তল্লাশি পুলিশের ডিসি'র বাড়িতে! দেখুন বড়...
ED

কলকাতায় ফের অ্যাকশন মোডে ইডি! এবার তল্লাশি পুলিশের ডিসি’র বাড়িতে! দেখুন বড় খবর

কোন মামলার প্রেক্ষিতে এই তল্লাশি অভিযান? কী জানাল কেন্দ্রীয় তদন্তকারী সঙ্গস্থা?

কলকাতা: বিধানসভা নির্বাচনের মুখে কলকাতায় ফের অ্যাকশন মোডে ইডি (ED)। রবিবার সকালে বালিগঞ্জের ফার্ন রোডে অবস্থিত কলকাতা পুলিশের (Kolkata Police) ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের (DC Shantanu Sinha Biswas) ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। জানা গিয়েছে, সকাল প্রায় ছ’টা নাগাদ ইডি আধিকারিকরা আবাসনে পৌঁছে তাঁর ফ্ল্যাটে প্রবেশ করেন এবং শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।

বর্তমানে ডিসিপি পদে কর্মরত শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘদিন কালীঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবেও দায়িত্ব সামলেছেন। সূত্রের খবর, রবিবারের এই অভিযানে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। তবে ঠিক কোন মামলার প্রেক্ষিতে এই তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ভোটের মুখে বড় ধাক্কা! বাংলায় কাজ গুটিয়ে নিল আই-প্যাক

উল্লেখযোগ্যভাবে, এর আগেও একাধিক মামলায় কেন্দ্রীয় সংস্থার নজরে এসেছেন এই পুলিশ আধিকারিক। কয়লা পাচার মামলায় তাঁকে তলব করা হয়েছিল, যদিও সেই তলবকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। এছাড়া মেডিক্যাল এনআরআই কোটায় ভর্তি সংক্রান্ত দুর্নীতির মামলাতেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। দীর্ঘদিনের সেই তদন্ত পর্বের পর এবার সরাসরি তাঁর বাসভবনেই অভিযান চালানো হল।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News