Saturday, July 18, 2026
HomeScrollভোটের মুখে বড় ধাক্কা! বাংলায় কাজ গুটিয়ে নিল আই-প্যাক

ভোটের মুখে বড় ধাক্কা! বাংলায় কাজ গুটিয়ে নিল আই-প্যাক

প্রথম দফার ভোটের মাত্র চারদিন আগে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য

কলকাতা: প্রথম দফার ভোটের মাত্র চারদিন আগে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের (TMC) নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সংস্থা আই-প্যাক (I-PAC) হঠাৎই বাংলায় তাদের সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সংস্থার তরফে কর্মীদের পাঠানো এক ইমেলে জানানো হয়েছে, “নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার” কারণে আপাতত সব কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। একইসঙ্গে কর্মীদের প্রায় ২০ দিনের সাময়িক ছুটিতে পাঠানো হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। ১১ মে-র পর ফের যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে বলে আশ্বাস দিয়েছে সংস্থা।

আরও পড়ুন: ভোরবেলা বালিগঞ্জে ইডি হানা! কলকাতা পুলিশের ডিসি-র ফ্ল্যাটে তল্লাশি ঘিরে চাঞ্চল্য

ইমেলে কর্মীদের উদ্দেশে আরও বলা হয়েছে, ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করতে। সংস্থা বর্তমানে চলমান আইনি প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করছে এবং যথাসময়ে বিষয়টির নিষ্পত্তি হবে বলেই তারা আশাবাদী। জরুরি প্রয়োজনে কর্মীদের সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

ভোটের ঠিক আগে এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কারণ, গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের প্রচার কৌশল, ডেটা অ্যানালিসিস ও বুথ ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আই-প্যাক। ফলে হঠাৎ করে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া শাসকদলের নির্বাচনী প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

তবে এই সিদ্ধান্তের প্রভাব কতটা গভীর হবে, তা এখনও স্পষ্ট নয়। তৃণমূলের তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতির দিকে এখন কৌতূহলী নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot