Wednesday, March 11, 2026
HomeIPL 2025খুনের হুমকি পেলেন শামি, শুরু হল তদন্ত

খুনের হুমকি পেলেন শামি, শুরু হল তদন্ত

ওয়েব ডেস্ক: খুনের হুমকি পেলেন ভারতের সিনিয়র পেসার মহম্মদ শামি (Mohammad Shami)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইমেলের মাধ্যমে শামিকে হুমকি পাঠিয়েছে রাজপুত সিন্দার নামে জনৈক ব্যক্তি। এমনকী তাঁর কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণ চেয়েছে সে।

জানা গিয়েছে, খুনের হুমকির কথা ভাই হাসিব আহমেদকে জানিয়েছিলেন শামি। তারপর উত্তরপ্রদেশের আমরোহা পুলিশকে (Amroha Police) তা জানিয়ে দেন আহমেদ। আমরোহার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর দায়ের করেছে। সেই সঙ্গে সাইবার অপরাধ শাখাকে ইমেলের সমস্ত খুঁটিনাটি জানানোর দায়িত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ইংল্যান্ড সফরে রোহিতের ডেপুটি নন বুমরা! ফেভারিট কে?

দেশের হয়ে এ বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছেন শামি। কিন্তু আইপিএলে (IPL 2025) তাঁর পারফরম্যান্স একেবারেই ভালো হচ্ছে না। এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলে মাত্র ৬টি উইকেট পেয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হতাশাজনক মরসুমের জন্য একটা অংশে দায়ী শামির বোলিং।

শামির ফর্ম নিয়ে চিন্তিত সানরাইজার্সের কোচ ড্যানিয়েল ভেত্তোরি (Daniel Vettori)। তিনি বলেছেন, “আগের দুই মরসুমে শামি অবশ্যই পার্পল ক্যাপ জেতার দাবিদার ছিল। আমরা জানি, অতীতে ও ভালো খেলেছিল কিন্তু এ মরসুমে সেটা হয়ে উঠছে না। যেরকম ধারাবাহিক বোলার হিসেবে ওকে দেখা যায়, সেরকম হয়তো এবার হচ্ছে না।” ভেত্তোরি আরও বলেন, “এটা শামির জন্য হতাশার তবে ও সঠিক পথে ফেরার জন্য প্রবল চেষ্টা করে চলেছে। আমার মনে হয় বাকি চার ম্যাচের গল্প অন্যরকম হতেই পারে।”

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast