Thursday, March 26, 2026
HomeScrollইরানে খেলতে না যাওয়ার শাস্তি! মোহনবাগানকে নিষিদ্ধ করল AFC
Mohun Bagan Super Giant

ইরানে খেলতে না যাওয়ার শাস্তি! মোহনবাগানকে নিষিদ্ধ করল AFC

সেপাহান এসসি-র বিরুদ্ধে ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল মোহনবাগানের

ওয়েব ডেস্ক : সেপ্টেম্বরে ইরানে (Iran) এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বে খেলতে যাওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্টসের (Mohun Bagan Super Giant)। তবে দলে ফুটবলারদের নিয়ে সমস্যার কারণে সেই ম্যাচ খেলতে যায়নি সবুজ-মেরুন। সেই কারণে বড় শাস্তি পেল মোহনবাগান এসজি। এফসি ক্লাব প্রতিযোগিতা থেকে দু’বছরের জন্য নিষিদ্ধ করা হল বাংলার দলকে। সঙ্গে দিতে হবে জরিমানাও।

AFC চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বে ইরানের সেপাহান এসসি-র বিরুদ্ধে ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল মোহনবাগানের (Mohun Bangan)। কিন্তু তাতে রাজি না হওয়ায় সবুজ-মেরুন ক্লাবের তীব্র সমালোচনা করা হয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির তরফে। তার পরেই এমন শাস্তি দেওয়া হল মোহনবাগানকে। সঙ্গে ১ লক্ষ ৭২৯ ডলার জরিমানা দিতে হবে বাংলার এই দলকে। পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) ও সেপাহান এসসি ইতিমধ্যে ৫০ হাজার ৭২৯ ডলার ক্ষতিপূরণের দাবি করেছে মোহনবাগানের কাছ থেকে।

আরও খবর : সিরিজের মাঝেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে!

প্রসঙ্গত, সেই সময় মোহনবাগানের তরফে বলা হয়েছিল বিদেশি খেলোয়াড়রা ভিসা পায়নি। সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়কে সামনে আনা হয়েছিল। তবে ম্যাচ যাতে অন্য ভেন্যুতে হয়, তার জন্যও অনুরোধ করা হয়েছিল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্টের তরফে। কিন্তু সেই আবেদন মানেনি এশিয়ান ফুটবল কনফেডারেশন। ফলে মোহনবাগান আর ইরানে খেলতে য়ায়নি। যার ফল হিসাবে এবার শাস্তি পেল তারা।

গতবারেও নিরাপত্তা সংক্রান্ত কারণে ইরানে দল পাঠায়নি। এবারে নিরাপত্তা ও ভিসার কারণ দেখিয়ে ইরান সফর বাতিল করেছিল মোহনবাগান। সেই কারণে ২০২৭-২৮ মরশুম পর্যন্ত মোহনবাগান এসজি-কে নিষিদ্ধ করল এশিয়ান ফুটবল কনফেডারেশন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto