Wednesday, April 1, 2026
HomeBig newsপ্রেম দিবসেই শুরু ISL! কেরলের বিরুদ্ধে মাঠে নামার আগে কতটা আত্মবিশ্বাসী মোহনবাগান?
ISL 2026

প্রেম দিবসেই শুরু ISL! কেরলের বিরুদ্ধে মাঠে নামার আগে কতটা আত্মবিশ্বাসী মোহনবাগান?

সমর্থকদের সামনে নিজেদের উজাড় করে দেওয়ার প্রহর গুনছে সবুজ-মেরুন শিবির

কলকাতা: যাঁদের কাছে প্রেম মানেই ফুটবল আর ভালোবাসার রং সবুজ-মেরুন, ভ্যালেন্টাইন্স ডে’র (Valentine’s Day) সন্ধেয় তাঁদের দেখা মিলবে যুবভারতীর গ্যালারিতে। কারণ আজ থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। দীর্ঘ পাঁচ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুরু আইএসএল-এর মরসুম (ISL 2026)। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি মোহনবাগান ও কেরল ব্লাস্টার্স (Mohun Bagan Vs Kerala Blasters)। অর্থাৎ প্রেম দিবসের সূর্যাস্তের পর ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক মহাযুদ্ধ।

দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার আগে মোহনবাগান শিবিরে আত্মবিশ্বাসের সুর স্পষ্ট। পাঁচ মাস ধরে যে আইএসএল-এর আশায় অনুশীলন করে গিয়েছেন ফুটবলাররা, আজ এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। অনুশীলনের সময় কোচ সার্জিও লোবেরা-র চোখেমুখে ছিল দৃঢ় বিশ্বাস। ম্যাচের আগে তিনি জানান, প্রস্তুতি সম্পূর্ণ, এবার সমর্থকদের সামনে নিজেদের উজাড় করে দেওয়ার পালা।

আরও পড়ুন: বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-পাকিস্তান মহারণ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

ডুরান্ড কাপের সাফল্য বা ব্যর্থতা তাঁকে ভাবিত করে না। তাঁর কথায়, তিনি শূন্য থেকে শুরু করতে ভালোবাসেন এবং লক্ষ্য একটাই- মরসুম শেষে লিগ টেবিলের শীর্ষে থাকা। কারণ, এবার ইন্ডিয়ান সুপার লিগ-এ লিগ কাম নকআউট নয়, শুধুই লিগ পর্ব। শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন।

কলকাতার ফুটবল মানেই আলাদা চাপ। কিন্তু সেই চাপকেই যেন আপন করে নিয়েছেন লোবেরা। তাঁর মতে, চাপ না থাকলে বড় লক্ষ্যে পৌঁছনো সম্ভব নয়। বাগানের অন্দরমহলেও এখন হাওয়া বেশ ফুরফুরে। কোচের পাশেই বসেছিলেন দলের প্রাণভোমরা দিমিত্রি পেত্রাতোস—যাঁকে আরও বেশি পরিণত ও চনমনে দেখাচ্ছে। সব মিলিয়ে ভ্যালেন্টাইনস ডে-র বিকেলে ৫টায় যুবভারতী ক্রীড়াঙ্গন সাক্ষী থাকতে চলেছে ফুটবলের এক রোমাঞ্চকর গল্পের।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot